Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • এবার দেশ থেকে পালালেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৪

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    এবার দেশ থেকে পালালেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৪

    এবার দেশ থেকে পালালেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট

    তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন।

    পঞ্জশিরের ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্ট অব আফগানিস্তানে (এনআরএফ) যোগ দিয়েছিলেন সালেহ। এর আগে গুঞ্জন উঠেছিল যে, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু গত সপ্তাহে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দেশ ছাড়ার কথা অস্বীকার করেন।

    তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর আশরাফ গানির অবর্তমানে নিজেকে আফগানিস্তানের বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বলেও দাবি করেন এই সাবেক ভাইস প্রেসিডেন্ট।

    সে সময় তিনি বলেন, আফগানিস্তানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অবর্তমানে, পালিয়ে গেলে, পদত্যাগ করলে বা মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হয়ে যান। আমি এখনও দেশের ভেতরেই রয়েছি এবং আমিই বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট। আমি সব নেতার কাছে সহযোগিতা ও সমর্থন চাই।

    এদিকে সোমবার পঞ্জশির উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি করেছে তালেবান। ফলে দেশটির সর্বশেষ এই অঞ্চলটিও এখন তালেবানের দখলে। রাজধানী কাবুল থেকে ১২৫ কিলোমিটার উত্তরে পঞ্জশির উপত্যকায় টানা কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে এনআরএফ-এর সংঘর্ষ চলছে। তালেবানের পঞ্জশির নিয়ন্ত্রণের মধ্যেই সাবেক ভাইস প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবর সামনে এলো।

    তালেবানের এক মুখপাত্র বলেন, এই জয়ের মাধ্যমে দেশের পুরো নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। তবে তালেবান পঞ্জশিরের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেও এনআরএফ তাদের দাবি প্রত্যাখ্যান করেছে।

    এনআরএফ-এর মুখপাত্র আলি মাইসাম বলেন, এটা সত্যি নয়। তালেবান পঞ্জশিরের নিয়ন্ত্রণ নেয়নি। আমি তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করছি। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে প্রাদেশিক গভর্নরের ভবনের গেটের সামনে অবস্থান করছেন তালেবান যোদ্ধারা।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬