Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কাবুল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    কাবুল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৬

    কাবুল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

    আফগানিস্তান থেকে গত ৩১ আগস্ট মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যের নাগরিকসহ কয়েকশ যাত্রী নিয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কাবুল বিমানবন্দর ছেড়েছে একটি আন্তর্জাতিক ফ্লাইট। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কাবুল ত্যাগ করেন আফগান দোভাষীসহ অন্যরা।

    মার্কিন সেনারা কাবুল ত্যাগ করার পর বিমানবন্দরটি সংস্কারের দায়িত্ব নেয় কাতার। প্রথমে তারা অভ্যন্তরীণ বিমান চলাচলের অনুমতি দিয়েছিল।

    সম্প্রতি কাতার সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নিতে সহায়তার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সহায়তাকারী শতাধিক আফগান দোভাষী গত মাসে কাবুল ছাড়তে পারেননি। রয়টার্সের খবরে বলা হয়েছে, ১১৩ জন সবশেষ আফগানিস্তান ছেড়েছে।

    যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডিমিনিক রাব জানিয়েছেন, ১৩ ব্রিটিশ নাগরিক দোহায় পৌঁছেছেন। তিনি কাতারকে ধন্যবাদও জানান।

    হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা কাবুল ছাড়তে পেরেছেন। কাতারকে ধন্যবাদ জানিয়ে এতে বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে খুব সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।

    হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবান খুব পেশাদারিত্বের পরিচয় দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়তে। কানাডাও নিশ্চিত করেছে যে, ওই ফ্লাইটে করে তাদের ৪৩ জন নাগরিক কাবুল ছেড়েছে।

    বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত ড. মুতলাক বিন মাজেদ আল কাহতানি বলেন, আমি স্পষ্টভাবে বলতে পারি যে, আফগানিস্তানের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিন। কারণ কাবুল বিমানবন্দর এখন চালু রয়েছে।

    ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর এবং ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর স্বাভাবিকভাবে এই প্রথম ফ্লাইট আফগানিস্তান ছাড়তে পেরেছে। রাজনৈতিক গোলযোগ আর বিমানবন্দরে বোমা বিস্ফোরণে দেশটিতে দুই শতাধিক মানুষের প্রাণ গেছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্যও নিহত হন। এ পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ তালেবান ক্ষমতা নেওয়ার পর ভয় আর আতঙ্কে ভিটে ছেড়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬