Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাশিয়ায় তিনদিনব্যাপী পার্লামেন্ট নির্বাচন শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১০

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    রাশিয়ায় তিনদিনব্যাপী পার্লামেন্ট নির্বাচন শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১০

    রাশিয়ায় তিনদিনব্যাপী পার্লামেন্ট নির্বাচন শুরু

    প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে বাল্টিক সাগর পর্যন্ত ১১টি টাইমজোনে বিভক্ত রাশিয়ায় তিনদিনব্যাপী পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে, চলবে রোববার পর্যন্ত।

    কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

    কয়েক বছর ধরে ক্রেমলিনের সমালোচকদের ওপর চলা ব্যাপক দমনপীড়নের পর সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা খানিকটা নামতে দেখা গেলেও রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া এবারের পার্লামেন্ট নির্বাচনেও বড় জয়ের প্রত্যাশা করছে।

    পুতিন এখন ইউনাইটেড রাশিয়ার সদস্য না হলেও, দলে তার প্রভাবই বেশি বলে মনে করা হয়। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দলটির নেতৃত্বে থাকলেও এরপর থেকে তিনি স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করে আসছেন।

    ৪৫০ আসনের রাশিয়ার পার্লামেন্ট দুমায় এখন ইউনাইটেড রাশিয়ার একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে; এর জোরেই গত বছর পুতিনের জন্য সংবিধান সংশোধন সহজ হয়।

    সংবিধান বদলে যাওয়ায় পুতিনের ফের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর বাধা উঠে যায়, তার ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হয়।

    সাবেক কেজিবি কর্মকর্তা পুতিনের বয়স আগামী মাসে ৬৯ হবে। রুশ এ প্রেসিডেন্ট ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, তা এখনো খোলাসা করেননি।

    ১৯৯৯ সাল থেকেই তিনি হয় রাশিয়ার প্রধানমন্ত্রী, নয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

    জনপ্রিয়তা খানিকটা কমলেও দেশের ভেতর তার শাসনের সবচেয়ে বড় সমালোচক অ্যালেক্সি নাভালনি ও তার সমর্থকদের রাশিয়ার রাজনীতিতে অবস্থান বেশ দুর্বল।

    নাভালনির সহকর্মীরা এবারের নির্বাচনকে ‘ধোঁকাবাজি’ অ্যাখ্যা দিয়ে পুতিনপন্থি ইউনাইটেড রাশিয়ার প্রার্থীদের হারাতে যেখানে যে প্রার্থী সক্ষম তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    এবারের নির্বাচনে ইউনাইটেড রাশিয়ার সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে ৭৭ বছর বয়সী গেন্নাদি জুগানভ নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টিকে; এরপরই আছে ৭৫ বছর বয়সী জাতীয়তাবাদী ভ্লাদিমির জিরিনভস্কির লিবারেল ডেমোক্রেটিক পার্টি অব রাশিয়া।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬