Journalbd24.com

বুধবার, ৮ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আমি জীবন্ত লাশ: মমতা ব্যানার্জী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আমি জীবন্ত লাশ: মমতা ব্যানার্জী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪৪

    আমি জীবন্ত লাশ: মমতা ব্যানার্জী

    ত্রিশ বছর আমি সিপিএমের সঙ্গে লড়াই করেছি। আমি জীবন্ত লাশ। এবারে যখন নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে গিয়েছিলাম, আমার ওপর আঘাত এসেছিল। পায়ে চোট নিয়ে হুইলচেয়ারে বসেই দেড় মাস নির্বাচনী প্রচার চালিয়ে বেড়িয়েছি আমি।

    বুধবার (২২ সেপ্টেম্বর) ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের প্রচারে চেতলার সভায় দেওয়া ভাষণে এভাবেই নন্দীগ্রামের প্রসঙ্গ টানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

    সবশেষ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনীতির ‘হট স্পট’ হিসেবে পরিচিত নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়ার অতীত সামনে এনে এ তৃণমূল নেত্রী আরও বলেন, নন্দীগ্রামে দরজাটা যেভাবে চেপে ধরেছিল, গলাটা কাটা যতো। পা-টা ঠিক হয়নি, কিন্তু জেদে চলি আমি। যেদিন থেকে বিজেপি এসেছে, সেদিন থেকেই ওদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। ওরা একটা দানবীয় পার্টি।

    মুখ্যমন্ত্রী বলেন, ব্যাংকে আমার তেমন কিছু নেই। এ দশ বছরে মুখ্যমন্ত্রী হিসেবে আমি যা পাই, সেটা নিলে দুই-আড়াই কোটি টাকা হয়ে যেতো। আর এরা (বিজেপি) আমার বিরুদ্ধে সিবিআই (ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা), ইডি (অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট) করে বেড়াচ্ছে। আবার অনেকে ভাবে, এরা মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তাই অনেক আনন্দে আছে। না বন্ধু না। এখন আমাকে সারাক্ষণ জেগে থাকতে হয়। সবচেয়ে বেশি কষ্ট আমাদের করতে হয়।

    মমতা ব্যানার্জী বলেন, আমি মরে যাবো, তবু যা কথা দিয়েছি সেটা করেই যাবো। আজ বাংলা এগিয়ে চলেছে।
    দিল্লি নোটবন্দি করে টাকা আটকে রাখতে চায়। কিন্তু আমি চাই, টাকা যেন মার্কেটে ঘুরে। কারো কাছে কখনো ভিক্ষা চাইনি, মাথা উঁচু করেই চলেছি।

    ভোটের প্রচারে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমালোচনা করে ভবানীপুরের জনগণের উদ্দেশে তিনি বলেন, বিজেপি অনেক রকম চক্রান্ত করবে। আপনারা মাথা ঠান্ডা রেখে গণদেবতার পুজো শান্তিপূর্ণভাবে করবেন। প্রতিটি ভোটের মূল্য আছে। আপনারা যদি আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে দেখতে চান, তাহলে অবশ্যই ভোটটা দেবেন। এটা ভাববেন না যে, দিদি তো এমনিতেই জিতে যাবে।

    তিনি আরও বলেন, ভবানীপুরেও বহিরাগতরা এসে নির্বাচন করছে। বাংলার নির্বাচনের সময় যেভাবে সারাদেশ থেকে এসেছিলো, এখন ভাবছে ভবানীপুরেও তেমন হবে। আমি বলি, ভবানীপুরের মাটি তোমরা (বিজেপির প্রতি ইঙ্গিত করে) চেনো না।

    ত্রিপুরায় মিটিং মিছিল করতে গেলে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, এমন অভিযোগ করে বিজেপির উদ্দেশে মমতা বলেন, তোমরা যে বলে বেরাচ্ছো, বাংলায় দিদি দুর্গাপূজা করতে দেয় না, তো তোমরা ত্রিপুরায় কী করেছো। ৪ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছো। তাহলে দূর্গাপূজা কীভাবে হবে? কালীপূজা কীভাবে হবে? দূর্গাপূজা, কালীপূজায় ১৪৪ ধারা করতে যেও না।

    ‘একজন কে এসেছে, (হরদীপ সিং পুরীকে উদ্দেশ্য করে) শুনলাম সে নাকি পেট্রোলিয়াম মন্ত্রী। তাকে জিজ্ঞাসা করবেন- গ্যাসের দাম এত কেন’- যোগ করেন তিনি।

    বিজেপি সরকারের দিকে আঙুল তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরা তোমাদের ভয় পাই না, তোমরা আমাদের ভয় পাও।

    উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিন লড়ার প্রেরণা চাই। আপনারা প্রেরণা দিলে আমার লড়াই চলবে। ২০১৪ থেকে এ লড়াই চলছে। যতদিন না দিল্লির মাটি থেকে ওদের (বিজেপি) সরাতে পারছি, ততদিন এ লড়াই চলবে।

    ভবানীপুরে বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের পর অন্য রাজ্যগুলোতেও একইভাবে সক্রিয় হওয়ার আভাস দেন মমতা ব্যানার্জী।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬