Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতের উত্তরপ্রদেশে দুই মন্ত্রীর সফর ঘিরে সংঘর্ষে নিহত ৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:২০

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ভারতের উত্তরপ্রদেশে দুই মন্ত্রীর সফর ঘিরে সংঘর্ষে নিহত ৮

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:২০

    ভারতের উত্তরপ্রদেশে দুই মন্ত্রীর সফর ঘিরে সংঘর্ষে নিহত ৮

    ভারতের উত্তরপ্রদেশে দুই মন্ত্রীর সফর ঘিরে ছড়িয়ে পড়া সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। রবিবারের এই সংঘর্ষে নিহতদের মধ্যে ৪ জনই কৃষক।

    সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রবিবার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর সফরকে কেন্দ্র করে রাজ্যটির লখিমপুর খেরিতে প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করা হয়। সেই বিক্ষোভে হাজার হাজার কৃষক জড়ো হয়েছিলেন। সেখানেই অজয় মিশ্রর ছেলে আশিস গাড়ি চাপা দিয়ে বিক্ষোভরত কৃষকদের হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

    অন্যদিকে লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমগুলো বলছে, সংঘর্ষে মোট আট জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কৃষকরাও রয়েছেন। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে মন্ত্রীর কনভয়ের গাড়িতে চাপা পড়ে। সেই গাড়িতে মন্ত্রী-পুত্র ছিলেন। যদিও বাকিদের কী ভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়।

    বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, একটি গাড়ি বিক্ষোভরত কৃষকদের ধাক্কা দিতেই উত্তেজনা সৃষ্টি হয়। এরপর দু’টি গাড়িতে কৃষকরা আগুন লাগিয়ে দেয়। দাবি করা হয়েছে, যারা গাড়িতে ছিল তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের বাকি চার জন কৃষক।

    প্রতিবাদরত কৃষকরা মন্ত্রীর গাড়িবহরের দুটি গাড়িকে জোর করে থামায় ও তাতে আগুন ধরিয়ে দেয়। এমনকি গাড়ির যাত্রীদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

    এদিকে রবিবারের এই ঘটনার সঙ্গে নিজের ছেলের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র। তিনি জানিয়েছেন, তার ছেলে ঘটনাস্থলে ছিল না।

    এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অজয় মিশ্র দাবি করেছেন, ‘আমার ছেলে ঘটনাস্থলে ছিল না। দুষ্কৃতিকারীরা লাঠি নিয়ে আক্রমণ করেছে। আমার ছেলে সেখানে থাকলে, জীবিত ফিরে আসতে পারতো না।’

    কৃষক মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার নিহত চার কৃষকদের বয়স যথাক্রমে ৬০, ৩৫, ১৯ ও ২০ বছর।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬