Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কাশ্মীরে স্কুলে জঙ্গি হামলায় ২ শিক্ষক নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ১৪:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ১৪:৪৭

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    কাশ্মীরে স্কুলে জঙ্গি হামলায় ২ শিক্ষক নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ১৪:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ১৪:৪৭

    কাশ্মীরে স্কুলে জঙ্গি হামলায় ২ শিক্ষক নিহত

    ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি স্কুলে জঙ্গি হামলায় স্কুলের অধ্যক্ষসহ দুই শিক্ষক নিহত হয়েছেন।

    দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীনগরের সাফা কাদাল এলাকায় একটি সরকারি স্কুলে হামলা চালায় কয়েকজন জঙ্গি।  খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

    হামলায় ঠিক কতজন জঙ্গি অংশ নিয়েছে তা এখনও নিশ্চিত নয়। স্কুলের অধ্যক্ষ সুপ্রিন্দ্র কউর (৪৪) ও দীপক চাঁদ (৩৮) তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে জঙ্গিরা তাদের গুলিতে ঝাঁজরা করে দেয়।

    ঘটনার পর দুজনকেই এসকেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    জঙ্গি হামলার খবর পেয়েই স্কুলে পৌঁছান নিরাপত্তারক্ষীরা। কিন্তু ততক্ষণে জঙ্গিরা স্কুল ছেড়ে বেরিয়ে যায়। এলাকায় তারা লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন নিরাপত্তারক্ষীরা। এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

    হামলার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। টুইট করে তিনি বলেন, শ্রীনগর থেকে আবার খারাপ খবর এসেছে। এবার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে জঙ্গিরা হত্যা করেছে। এই অমানবিক সন্ত্রাসের নিন্দার কোনো ভাষা নেই। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।

    চলতি বছরে এখনও পর্যন্ত জঙ্গিদের হাতে জম্মু-কাশ্মীরে ২৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

    তার মধ্যে শ্রীনগরে আটজন, পুলওয়ামা ও অনন্তনাগে চারজন করে, কুলগামে তিনজন, বারামুল্লায় দুজন এবং বদগাম ও বাবপোরাতে একজন নিহত হয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬