Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ‘উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা শিথিল করা উচিত’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ১০:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ১০:০৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ‘উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা শিথিল করা উচিত’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ১০:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ১০:০৭

    ‘উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা শিথিল করা উচিত’

    করোনারএই সময়ে উত্তর কোরিয়া অনেক বেশি বিচ্ছিন্নতার মধ্যে চলে যাওয়ায় অনাহারে দুর্ভোগ পোহানোর ঝুঁকিতে আছে। এ পরিস্থিতিতে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপ করা জাতিসংঘ নিষেধাজ্ঞা শিথিল করা উচিত বলে মত দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক এক তদন্ত কর্মকর্তা।

    উত্তর কোরিয়ার মানবাধিকার-বিষয়ক এই বিশেষ জাতিসংঘ কর্মকর্তা টমাস ওহেয়া কিন্টনা এক প্রতিবেদনে বলেছেন, উত্তর কোরিয়ার অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি সংকট হয়ে দাঁড়াতে পারে। আর বিশ্বেরও উত্তর কোরিয়ার জনগণের দুর্দশা নিয়ে মাথাব্যথা নেই। এ পরিস্থিতিতে ‘দেশটির ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি আবারও ভেবে দেখা এবং মানবিক দিক বিবেচনায় কিংবা জীবন বাঁচাতে সহায়তা করার জন্য প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিল করা উচিত। যাতে দেশটির জনসাধারণের জন্য পর্যাপ্ত জীবনযাত্রামান বজায় থাকার অধিকার সমুন্নত রাখা সম্ভব হয়।’

    টমাস জাতিসংঘ সাধারণ পরিষদে তার চূড়ান্ত প্রতিবেদনে এই আহ্বান জানিয়েছেন। প্রতিবেদনটি উপস্থাপন করার কথা রয়েছে ২২ অক্টোবরে। উত্তর কোরিয়া টমাসের ম্যান্ডেটকে স্বীকৃতি দেয় না এবং তার সঙ্গে কোনো সহযোগিতাও করে না; এমনকি টমাসের জেনেভা মিশন নিয়েও তাদের তাত্ক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। পিয়ংইয়ং সরকার বিদেশি গণমাধ্যম থেকে প্রশ্ন গ্রহণ করে না বলে জানিয়েছে রয়টার্স।

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত জুনে দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্যসমস্যা দেখা দেওয়ার কথা বলেছিলেন তিনি। সেই সঙ্গে কোভিড মহামারির কারণেও জনগণকে মূল্য দিতে হচ্ছে বলে স্বীকার করেছিলেন তিনি।

    তবে এপ্রিলে উত্তর কোরিয়ার শিশুদের অপুষ্টিতে ভোগা নিয়ে জাতিসংঘের একটি প্রতিবেদন ‘পুরোপুরি মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিলেন উত্তর কোরিয়ার কর্মকর্তারা। উত্তর কোরিয়া কোভিড-১৯-এ কারো আক্রান্ত হওয়ার খবর জানায়নি। তাছাড়া দেশটি কোভিড ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপসহ সীমান্তও বন্ধ রাখার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। কিন্তু বিশেষ জাতিসংঘ কর্মকর্তা টমাস বলেন, এতে অনেক উত্তর কোরীয়রই আয় কমে গেছে, বিশেষ করে যারা চীন সংলগ্ন সীমান্তে বাণিজ্যের ওপর নির্ভরশীল তারা সমস্যায় পড়েছে। তার ওপর নিষেধাজ্ঞার প্রভাব তো আছেই।

    তিনি বলেন, ‘জনগণের জন্য খাবারের ব্যবস্থা করা খুবই গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক শিশু এবং বয়স্ক মানুষ অনাহারে থাকার ঝুঁকিতে আছে। চীন থেকে পণ্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উত্তর কোরিয়ায় জরুরি চিকিত্সাসামগ্রী ও ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। মানবিক ত্রাণ সংগঠনগুলোও ওষুধ ও অন্যান্য পণ্য সরবরাহ আনতে পারছে না।’

    টমাস বলেন, ‘কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, প্রয়োজনীয় জিনিসের অভাব এবং চিকিত্সা সুবিধা না থাকায় বেশির ভাগ কূটনীতিক এবং ত্রাণকর্মী উত্তর কোরিয়া ছেড়ে চলে গেছে। কোভিড টিকাদানে অগ্রগতি নেই, নারী ও শিশুস্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থারও অবনতি হচ্ছে।’ তিনি বলেন, ‘বর্তমানে দেশটির মানবিক পরিস্থিতির এই অবনতি সংকটে রূপ নিতে পারে। তাই তা অবশ্যই এড়ানো উচিত।’ রয়টার্স।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬