Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আব্দুলরাজাকের নোবেল জয়ে ‘বিতর্ক’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ১৫:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ১৫:৫৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আব্দুলরাজাকের নোবেল জয়ে ‘বিতর্ক’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ১৫:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ১৫:৫৯

    আব্দুলরাজাকের নোবেল জয়ে ‘বিতর্ক’

    এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহ। উত্তর-উপনিবেশবাদী উপন্যাস প্যারডাইসের জন্য তার এ সম্মাননা। এই আন্তর্জাতিক স্বীকৃতিতে তার নিজ দেশের অনেকেই আনন্দিত হলেও তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, সত্যিই কি গুরনাহ তাদের নিজ সম্প্রদায়ের লেখক।

    আফ্রিকান এ ঔপন্যাসিকের নোবেল পুরস্কার অর্জনে অনেক তানজানিয়ান তার কাজের প্রশংসা করলেও দেশটির অনেক নাগরিক মনে করেন, সত্যিই কি ইংল্যান্ডভিত্তিক এই সাহিত্যিক তাদের নিজস্ব সাহিত্যের ধারক-বাহক।

    আব্দুলরাজাক গুরনাহর প্রকাশিত ১০টি উপন্যাসে উপনিবেশিত মানুষের বস্তুনিষ্ঠ চিত্র অঙ্কিত হয়েছে, যিনি ১৯৬৭ সালে তার জন্মভিটা তানজানিয়ার জাঞ্জিবার ত্যাগ করে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান।

    তিনিই প্রথম উত্তর-উপনিবেশবাদী কথাসাহিত্যিক যাকে সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করলো। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সুইডিস একাডেমি ঔপনিবেশিকতার দুর্দশা ও শরণার্থীদের কষ্টের গল্প চিত্রায়িত করায় এ পুরস্কার গেলো ৭৩ বছর বয়সী এ লেখকের ঘরে। নোবেল ঘোষণার পর তানজানিয়ার প্রেসিডেন্ট ও আধা-স্বায়ত্তশাসিত জাঞ্জিবারের মানুষ গুরনাহর কৃতিত্বের প্রশংসা করেন।

    তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এক টুইট বার্তায় বলেন, এই পুরস্কার আপনার জন্য, এমনকী আফ্রিকা ও আমাদের তানজানিয়ার জন্য সম্মানের।

    জাঞ্জিবার নেতা হুসেইন আলি মউইনি বলেন, উপনিবেশিকতা সর্ম্পকিত আপনার লেখাগুলো আমরা স্বীকার করি। এ ধরনের লেখা শুধু আমাদের জন্য নয়, পুরো মানবজাতির সম্মান বয়ে আনে।

    তবে গুরনাহর জন্মস্থান জাঞ্জিবারের মানুষ এখনো অধিকারবঞ্চিত। দেশটির সমাজ বিজ্ঞানী আইকান্দে কোয়ু টুইটারে বলেন, আব্দুলরাজাকের পরিচয়ের বিষয়টি খোলাসা হওয়া দরকার। যেখানে আমাদের জন্য ন্যায়বিচার, দ্বৈত নাগরিক, ইউনিয়ন ইস্যু, শিক্ষা ও প্রশিক্ষণগুলো মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে কীভাবে আমরা লেখালেখি বা সাহিত্য রচনা করবো?

    দ্বৈত-নাগরিকত্ব একটি দীর্ঘ-বিতর্কিত সমস্যা তানজানিয়ায়। যেখানে তানজানীয়দের, বিশেষ করে প্রবাসীদের মধ্যে এটি বাস্তবায়নের পক্ষে মত দেয় সরকার। যদিও ধারাবাহিকভাবে দেশটির সরকার সাংবিধানিক বিধিনিষেধের উদ্ধৃতি দিয়ে এটি থেকে সরে এসেছে।

    এরিক কাবেন্দ্রা নামে একজন সাংবাদিক লিখেছেন, জাঞ্জিবারে আরবরা থাকতে আফ্রিকানদের সঙ্গে বিপ্লবের সময় আব্দুলরাজাক ও তার পিতামহ জন্মভিটা ছেড়ে চলে যান। তানজানিয়া তার দ্বৈত নাগরিকের বিষয়টি সে কারণে স্বীকার করে না, কারণ আবারও যদি সম্পদ ফিরে পেতে চায়! আমরা নির্লজ্জভাবে তার বিজয় উদযাপন করছি?

    গুরনাহ এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তার সঙ্গে তানজানিয়ার নাড়ির সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, হ্যাঁ, আমার পরিবার এখনো সেখানে বেঁচে আছে। ইউনিভার্সিটি অব কেন্টের সাবেক এ অধ্যাপক বলেন, আমি সেখানে যখন ইচ্ছা যেতে পারি। আমার এখনো সেখানে যোগাযোগ রয়েছে, আমি সেখান থেকেই এসেছি। আমি মানসিকভাবে সেখানেই থাকি।

    সূত্র: আল জাজিরা

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬