Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নির্বাচনে হেরে আইসিইউতে চেক প্রেসিডেন্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ১৪:২৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    নির্বাচনে হেরে আইসিইউতে চেক প্রেসিডেন্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ১৪:২৮

    নির্বাচনে হেরে আইসিইউতে চেক প্রেসিডেন্ট

    পার্লামেন্ট নির্বাচনে বিরোধীদের আকস্মিক বিজয়ে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে চেক প্রজাতন্ত্রে। ভোটে সমর্থিত জোটের ভরাডুবির খবরে অসুস্থ হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট মিলোস জেমান।  তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, হুইলচেয়ারে চলাচলকারী প্রেসিডেন্ট মিলোস জেমানকে রাজধানী প্রাগের কেন্দ্রীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৭ বছর বয়সি প্রেসিডেন্ট অতিমাত্রায় ধূমপান ও মদ্যপান করেন।  তিনি ডায়াবেটিসেও ভুগছেন।

    হাসপাতালের পরিচালক জেমান গণমাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট মিলোস জেমানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।  তাকে ডায়াগনোসিস অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।'

    প্রেসিডেন্টের অনুরোধে এর চেয়ে বেশি তথ্য না জানানোর কথাও উল্লেখ করেছেন হাসপাতাল পরিচালক।

    শনিবার ভোটের ফলের পর নতুন সরকার গঠন নিয়ে তার আলোচনা এগিয়ে নেওয়ার কথা ছিল।

    প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও পানিশূন্যতায় ভুগছেন। গত মাসে তিনি ৮ দিন হাসপাতালে ছিলেন।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল সকালে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসের সঙ্গে বৈঠকের পরপরই প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়।

    ভিডিও ফুটেজে দেখা গেছে হাসপাতালে প্রবেশের সময় কর্মীরা প্রেসিডেন্টের মাথা তুলে ধরে রেখেছেন।

    বিরোধীদের কাছে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রী বাবিস ও তার দল এএনও পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। বিরোধী জোট 'স্পোলু' পেয়েছে ২৭ দশমিক ৮ শতাংশ ভোট এবং ক্ষমতাসীন এএনও পেয়েছে ২৭ দশমিক ১ শতাংশ ভোট।

    বিরোধী জোট সরকার গঠনের কথা ভাবলেও প্রেসিডেন্ট বলেছেন তিনি কোনো জোটকে নয়, বরং একক দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন।  যদি তাই হয়, তাহলে প্রেসিডেন্ট তার সহযোগী প্রধানমন্ত্রীকেই আবার সরকার গঠনের আহ্বান জানাবেন। কেননা, একক দল হিসেবে এএনও বেশি ভোট পেয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬