Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কান্দাহারে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪৭, দায় স্বীকার আইএসের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ১১:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ১১:৩৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    কান্দাহারে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪৭, দায় স্বীকার আইএসের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ১১:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ১১:৩৬

    
কান্দাহারে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪৭, দায় স্বীকার আইএসের

    আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জন। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। শুক্রবারের (১৫ অক্টোবর) এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা (আইএস-কে)। খবর আল জাজিরার।

    শুক্রবার কান্দাহারের বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে। এটি ওই এলাকায় শিয়া মুসলিমদের সবচেয়ে বড় মসজিদ। তালেবানের সংস্কৃতি ও তথ্য বিভাগের কান্দাহার শাখার প্রধান হাফিজ সায়িদ হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

    আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়িদ খোসতি টুইটারে বলেছেন, কান্দাহারে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে জেনে আমরা খুবই দুঃখিত। সেখানে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছেন। তিনি আরও বলেছেন, তালেবানের বিশেষ বাহিনী ওই এলাকায় পৌঁছেছে। দুষ্কৃতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

    হামলার কয়েক ঘণ্টা পরেই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসের খোরাসান শাখা (আইএস-কে)। তারা জানিয়েছে, আইএসের আত্মঘাতী হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রথমজন মসজিদের বারান্দায় আর দ্বিতীয়জন তার বিস্ফোরক ভেস্ট মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটায়।

    মাত্র এক সপ্তাহ আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদেও একই ধরনের হামলা চালিয়েছিল আইএস-কে। এতেও প্রায় অর্ধশত নিহত ও শতাধিক আহত হন।

    শুক্রবারের হামলার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একটি মসজিদের মূল দরজায়, একটি দক্ষিণ অংশে ও তৃতীয়টি অজুখানার দিকে।

    মুর্তজা নামে এক আরেক প্রত্যক্ষদর্শী অবশ্য বলেছেন, চারজন আত্মঘাতী হামলাকারী এ ঘটনায় অংশ নিয়েছিল। দুজন মসজিদের গেটে বিস্ফোরণ ঘটায়। এরপর বাকি দুজন দৌঁড়ে ভেতরে গিয়ে মুসল্লিদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়।

    ওই প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন, জুমার নামাজে মসজিদটিতে সাধারণত ৫০০ জনের মতো মুসল্লি হাজির থাকেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মসজিদের ভেতর অনেক লোককে আপাতদৃষ্টিতে মৃত অথবা রক্তাক্ত শরীরে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতাল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। আহতদের অবস্থা দেখে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬