Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, হিসাব মেলাতে পারছে না সরকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১ ১১:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১ ১১:১৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    পাকিস্তানে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, হিসাব মেলাতে পারছে না সরকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১ ১১:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১ ১১:১৮

    পাকিস্তানে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, হিসাব মেলাতে পারছে না সরকার

    করোনাভাইরাসের ধাক্কা সামলাতে গিয়ে যেন ডেঙ্গুর কথা ভুলতে বসেছে পাকিস্তান সরকার। জনসচেতনতা বাড়াতে বহু বছর ধরেই দেশটিতে ডেঙ্গুর মৌসুমে দৈনিক আক্রান্ত-মৃত্যুর তথ্য প্রকাশ করতো সরকার। কিন্তু এ বছর করোনা রোগীর সংখ্যা গুনতে গুনতেই দিন কেটে যাচ্ছে তাদের। দক্ষ লোকবলের অভাবে সংকলন হচ্ছে না ডেঙ্গু সংক্রমণের হিসাবগুলো।

    স্থানীয় সংবাদমাধ্যম ডনের খবর অনুসারে, পাকিস্তানে ডেঙ্গুর সংক্রমণ ও এ সংক্রান্ত প্রাণহানির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে সতর্ক করেছেন দেশটির মেডিক্যাল ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্প্রতি শুধু পাঞ্জাবেই একদিনে পাঁচ শতাধিক মানুষ ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত ১৮ রোগী।

    পাকিস্তানে প্রায় এক দশক ধরে দেশব্যাপী নতুন ডেঙ্গু সংক্রমণ ও এ সংক্রান্ত মৃত্যুর তথ্য সংকলন করে প্রতিদিন প্রকাশ করতো সরকার। কিন্তু এ বছর এখন পর্যন্ত এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস) মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, অতীতে পাকিস্তানি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রানা সফদার ডেঙ্গুর তথ্য সংগ্রহ করে সব প্রদেশ, অংশীদার ও গণমাধ্যমের সঙ্গে শেয়ার করতেন। তবে এ বছর ডা. সফদার কোভিড-১৯ নিয়ে ব্যস্ত। [মনে হয়] তথ্য সংগ্রহ, সংকলন ও হালনাগাদ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে (এনআইএইচ) আর একজনও সক্ষম লোক নেই।

    নামপ্রকাশে অনিচ্ছুক এনআইএইচের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য কিছুটা দ্বিমত পোষণ করে বলেন, জাতীয় পর্যায়ে তথ্য সংকলনের বিষয়ে জাতীয় স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়কেই জিজ্ঞাসা করা উচিত। আমাদের যোগ্য লোক রয়েছে। কিন্তু এ ধরনের উদ্যোগে নেতৃত্ব দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কেই। দুর্ভাগ্যবশত, মন্ত্রণালয় বিষয়টিকে অগ্রাধিকার দেয়নি।

    তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করে যে, তারা কার্যকর এবং পেশাদারভাবে করোনার তথ্য সামলাচ্ছে। কিন্তু আইএসপিআরের (ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস) সাহায্য ছাড়া তারা সেটিও করতে পারতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

    গত কয়েক দশকে পাকিস্তান বেশ কয়েকবার ভয়াবহ ডেঙ্গু সংক্রমণের মুখে পড়েছে। ২০০৫ সালে দেশটিতে ডেঙ্গুতে প্রায় ছয় হাজার মানুষ আক্রান্ত ও ৫২ জনের মৃত্যু হয়। এর ছয় বছর পর ২০১১ সালে আক্রান্ত হন ২১ হাজারের বেশি, মারা যান অন্তত সাড়ে তিনশ জন। আর ২০১৯ সালে পাকিস্তানে রেকর্ড ৫০ হাজারের মতো ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই বছর মারা যান অন্তত ৭৯ জন।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬