Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মন্দির বানাতে রিজার্ভ ব্যাংক থেকে ১২৫ কেজি সোনা ক্রয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১ ১৩:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১ ১৩:৩২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মন্দির বানাতে রিজার্ভ ব্যাংক থেকে ১২৫ কেজি সোনা ক্রয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১ ১৩:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১ ১৩:৩২

    মন্দির বানাতে রিজার্ভ ব্যাংক থেকে ১২৫ কেজি সোনা ক্রয়

    একটি মন্দিরের চূড়া বানানো হবে সোনা দিয়ে। সেই সোনা দিবে সরকার। আর এই সোনায় যাতে কোনো ভেজাল না হয়, এ জন্য কেনা হবে রিজার্ভ ব্যাংক থেকে। এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের তেলঙ্গানা রাজ্যসভার মন্ত্রণালয়। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

    খবরে বলা হয়, তেলঙ্গানার মন্দির শহর ইয়াদ গিরিগুট্টা। সেই শহরে অনেক মন্দির। তার মধ্যে আবার বিখ্যাত শ্রী লক্ষ্মীনারায়ণ স্বামী মন্দির। সেখানেই মন্দিরের চূড়া তৈরি হবে সোনা দিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ব্যক্তিগতভাবে এই সোনা দেবেন। অন্য মন্ত্রীরাও দেবেন। একইসাথে রাজ্য সরকার দেবে ১২৫ কেজি সোনা। আর সেটা যাতে একেবারে খাঁটি সোনা হয়, এ জন্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া থেকে এই সোনা কেনার সিদ্ধান্ত নিয়েছে চন্দ্রশেখরের মন্ত্রিসভা।

    শাসক দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান তথা মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরের সোনার প্রতি দুর্বলতা নজির আগেও দেখা গেছে। তবে এভাবে মন্দিরের জন্য সরকারি উদ্যোগে সোনা কেনার উদাহরণ বেশি পাওয়া যাবে না।

    চন্দ্রশেখর নিজেই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিনিই হবে প্রথম দাতা। নিজের পরিবারের পক্ষে তিনি ১ দশমিক ১৬ কেজি সোনা দেবেন মন্দিরের ‘গোপূরম’ (চূড়া) নির্মাণের জন্য। একইসাথে চন্দ্রশেখর বলেন, ‘সরকারের ৬০ থেকে ৬৫ কোটি রুপি লাগবে এই পরিমাণ সোনা কেনার জন্য।’

    তিরুমাল্লা তিরুপতি মন্দিরের সোনার চূড়া যারা করেছিলেন তাদের সাথে এই মন্দির নির্মাণকারীরাও যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন চন্দ্রশেখর। জানা গেছে, দলের সব বিধায়কদেরও সোনা কেনার জন্য টাকা দিতে বলা হয়েছে। সম্প্রতি মন্দির শহর পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর। তখনই জানিয়েছেন, খুব তাড়াতাড়ি অর্থ সংগ্রহ করে রিজার্ভ ব্যাংকের থেকে খাঁটি সোনা আনা হবে।

     সূত্র : আনন্দবাজার পত্রিকা

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬