Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নিজের মেয়ে শিশুকে হত্যা করতে গুগল সার্চ : ‘হাউ টু কিল অ্যা নিউবর্ন বেবি’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১ ১৬:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১ ১৬:০৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    নিজের মেয়ে শিশুকে হত্যা করতে গুগল সার্চ : ‘হাউ টু কিল অ্যা নিউবর্ন বেবি’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১ ১৬:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১ ১৬:০৫

    নিজের মেয়ে শিশুকে হত্যা করতে গুগল সার্চ : ‘হাউ টু কিল অ্যা নিউবর্ন বেবি’

    যুক্তরাজ্যের পশ্চিম মিডল্যান্ডস অঞ্চলের বার্মিংহামে নিজের তিন সপ্তাহ বয়সী কন্যা শিশুকে ওষুধ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগে জামার বেইলি (২১) নামে এক যুবককে ২৫ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বার্মিংহাম ক্রাউন কোর্ট তাকে কারাগারে পাঠায়। ওষুধ খাওয়ানোর আগে কীভাবে শিশুটিকে হত্যা করবেন সেইজন্য গুগলে ‘হাউ টু পয়জন অ্যা বেবি’ এবং ‘হাউ টু কিল অ্যা নিউবর্ন বেবি’ লিখে সার্চ দেন তিনি। 

    ২০২০ সালের জুন মাসে ঘটা ওই ঘটনার পর ওই শিশুটিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পরে ইচ্ছাকৃতভাবে শিশুটির ক্ষতি করতে চাওয়ায় সন্দেহভাজন হিসেবে বেইলিকে আটক করা হয়। হাসপাতালে নেওয়ার পর শিশুটির ইউরিন পরীক্ষায় সোডিয়াম ভ্যালপোরেট শনাক্ত হয় যা এপিলেপ্সি (মৃগীরোগ) ও বাইপোলার ডিসঅর্ডারের জন্য ব্যবহার করা হয়। সোডিয়াম ভ্যালপোরেট একটি ছোট্ট শিশুর প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট।  এদিকে ঠিক কি কারণে শিশুটিকে হত্যাচেষ্টা করা হয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে বেইলি দীর্ঘদিন মানষিক রোগে ভুগছেন। ধারণা করা হচ্ছে তিনি রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর এসব বিষয়ের কোনো প্রভাব এই ঘটনায় আছে কি না তা পরিষ্কার না।    

    গোয়েন্দারা তদন্তের সময় বেইলির বাসা থেকে খিঁচুনির ওষুধ পেয়েছেন এবং একটি ব্যবস্থাপত্র পেয়েছেন যেখানে এপিলিম ক্রোনো নামের ওষুধ গ্রহণের নির্দেশনা রয়েছে। এই ওষুধ তৈরিতে সোডিয়াম ভ্যালপোরেট ব্যবহার করা হয়। তদন্তকারীরা শিশুটির দুধের বোতলে এই ওষুধের প্রমাণ পেয়েছেন এবং বেইলির মুঠোফোনে শিশু হত্যার বিষয়ে গুগল সার্চের বিষয়টি নজরে আসে। 

    শিশুটি ইনটেনসিভ কেয়ার থেকে বেঁচে ফিরেছে। পুলিশ বলছে সে দ্রুত উন্নতি করেছে এবং সুস্থ আছে। যদিও এটা নিশ্চিত না শিশুটির বয়স বাড়লে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা দেখা দিবে কিনা। হত্যাচেষ্টার বিষয়টি বেইলি স্বীকার করেছেন। পশ্চিম মিডল্যান্ডস পুলিশের জননিরাপত্তা ইউনিটের গোয়েন্দা সার্জেন্ট ক্রিস্টি উইলসন বলেছেন, ছোট্ট শিশুটি ভার্গে্যর জোরে বেঁচে ফিরেছে এবং আমরা খুশি সে খুব দ্রুত সেরে ওঠেছে। 

    তিনি আরো বলেন, বেইলির কর্মকাণ্ড পূর্বপরিকল্পিত এবং ওই ওষুধ শিশুটির মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। আমাদের তদন্ত করা খুব কঠিন ছিল। মেডিকেল প্রমাণ ও বিভিন্ন সহযোগী সংস্থার সহায়তার জন্য তদন্ত সম্ভব হয়েছে। বিচার শেষ হওয়ায় আমরা খুশি।  বেইলিকে প্যারোলে মুক্তির আবেদনের জন্যও সাজার অন্তত দুই তৃতীয়াংশ খাটতে হবে। 

    সূত্র: ডেইলি মেইল, বিবিসি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬