Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সাংবাদিক খুনের তদন্তে হেগের ট্রাইবুনাল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ১৬:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ১৬:০৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    সাংবাদিক খুনের তদন্তে হেগের ট্রাইবুনাল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ১৬:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ১৬:০৮

    সাংবাদিক খুনের তদন্তে হেগের ট্রাইবুনাল

    সাংবাদিক সুরক্ষার ক্ষেত্রে মেক্সিকোর অবস্থা খুবই খারাপ। গত ২৯ বছরে সেখানে হত্যা করা হয়েছে এক হাজার ৪০০ জন সাংবাদিককে। হেগের একটি ট্রাইবুনাল কয়েকটি ঘটনার তদন্ত করছে।

    তার শেষ লেখায় মেক্সিকোর সাংবাদিক মিগুয়েল লোপেজ ভেলাস্কো নারীহত্যা, স্বজনপ্রীতি ও দূষিত পানীয় পানি নিয়ে লিখেছিলেন। তিনি বলেছিলেন, ‘কর্তৃপক্ষ এই সব সমস্যার সমাধান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। যদি তারা প্রতিশ্রুতি না রাখে, তাহলে আমরা তাদের মনে করাতে থাকব।’ মনে করাতে পারেননি তিনি। এই লেখা প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে হত্যা করা হয়।

    ২০১১ সালের ২০ জুন ভোরের দিকে হত্যাকারীরা তার বাড়িতে আসে। তিনি তখন ঘুমোচ্ছিলেন। হত্যাকারীরা সামনের দরজা ভেঙে ঘরে ঢুকে সাংবাদিক, তার স্ত্রী ও ছোট ছেলেকে হত্যা করে। ৪০০টিরও বেশি বুলেট বৃষ্টি করেছিল তারা। পাশের ব্লকেই পুলিশ ছিল। তারা একটি নজরদারি গাড়িও পাঠায়নি। দশ বছর পরেও তদন্তকারীরা দোষীদের খুঁজে পায়নি, হত্যার কারণও তারা বের করতে পারেনি। লোপেজের বড় দুই ছেলে অজ্ঞাতবাসে। তাদের ভয়, তাদেরও হত্যাকারীরা মারতে পারে।

    রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে সারা বিশ্বে নিহত হয়েছেন মোট ৫০ জন সাংবাদিক৷ সবারই মৃত্যুর কারণ সাংবাদিকতা। ২০২০ সালের ১৫ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে মৃত্যু হয় তাদের। ২০১৯ সালে সংখ্যাটা ছিল ৫৩। তবে মনে রাখা দরকার, ২০২০ সাল জুড়ে করোনার কারণে সাংবাদিকরা মাঠ পর্যায়ে তেমন কাজই করতে পারেননি। ৯০ শতাংশ ক্ষেত্রেই হত্যাকারী অধরা।


    রিপোটার্স উইদাউট বডার্স-এর মেক্সিকো প্রতিনিধি ব্যাবলিনা ফ্লোরেস বলেছেন, ‘হত্যাকারীরা একটি পরিবারকে শেষ করে দিল। কিন্তু তারা ধরা পড়ল না। ৯০ শতাংশেরও বেশি ক্ষেত্রে হত্যাকারীরা ধরা পড়ে না।’ এখন বিষয়টি নিয়ে শুনানি শুরু করবে পার্মানেন্ট পিপলস ট্রাইবুনাল। মঙ্গলবার প্রেস ফ্রিডম ডে থেকেই শুরু হচ্ছে শুনানি। প্রথমে তিন সাংবাদিকের হত্যাকারীকে চিহ্নিত করতে চায় ট্রাইবুনাল। লোপেজ ছাড়া বাকি দুই সাংবাদিক হলেন শ্রীলঙ্কার লাসান্থা বিক্রমাতুঙ্গে এবং সিরিয়ার নাবিল আল-শারাবাজি। এই ট্রাইবুনালের শাস্তি দেয়ার অধিকার নেই। কিন্তু তারা অন্তত সচেতনতা বাড়াতে পারে, সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে।

    ট্রাইবুনালকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে ফ্রি প্রেস আনলিমিটেড, রিপোর্টার্স উইদাউট বডার্স এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সিপিজে-র লাতিন অ্যামেরিকার সমন্বয়কারী নাতালিয়া সাউথউইক বলেছেন, ‘রাষ্ট্র সাংবাদিকদের সুরক্ষা দিতে পারছে না। তাদের দায় স্বীকার করতে হবে। এই প্রয়াস লাতিন অ্যামেরিকার জন্য খুবই জরুরি। সাংবাদিকদের হত্যাকারীরা কখনোই ধরা পড়ে না। বিশেষ করে মেক্সিকোর অবস্থা সব চেয়ে খারাপ।’

    ২০১২ সালে মানবাধিকার কর্মীদের চাপের ফলে সাংবাদিক ও অধিকাররক্ষা কর্মীদের সুরক্ষা নিয়ে মেক্সিকোর কংগ্রেস একটি আইন পাশ করে। এরপর ৫০০ সাংবাদিক সহ এক হাজার ৫০০ জন ওই আইন অনুসারে সুরক্ষা চেয়েছেন। কিন্তু এই ব্যবস্থা খুব বেশি করে আমলাতান্ত্রিক ও ধীরগতিতে চলে। আইন অনুসারে, কেউ সুরক্ষা চাইলে ১২ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। পুলিশি টহল, দেহরক্ষী দেয়া, দরকার হলে বাড়ি বদল করে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু বাস্তবে এই সব কাজ করতে কয়েক সপ্তাহ লেগে যায়।

    আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর যখন ২০১৮ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট হন, তখন তিনি সুরক্ষা নীতিতে ব্যাপক বদলের কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ৪৩ জন সাংবাদিক ও ৬৯ জন মানবাধিকার কর্মীকে মেক্সিকোয় হত্যা করা হয়েছে।

     সূত্র: ডয়চে ভেলে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬