Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • টেক্সাসের কনসার্টে পদদলিত হয়ে অন্তত ৮জনের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২১ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২১ ১৫:৪৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    টেক্সাসের কনসার্টে পদদলিত হয়ে অন্তত ৮জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২১ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২১ ১৫:৪৬

    টেক্সাসের কনসার্টে পদদলিত হয়ে অন্তত ৮জনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি গানের অনুষ্ঠানে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর) রাতে টেক্সাস অঙ্গরাজ্যের হস্টনে শহরে অনুষ্ঠানের প্রথম দিন মানুষের প্রচণ্ড ভিড়ে এ ঘটনা ঘটে। 

    হিউস্টন শহরের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান নির্বাহী স্যামুয়েল পেনা বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে কনসার্ট শুরু হয়। তারপর রাত ৯টার দিকে মঞ্চে ওঠেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ট্র্যাভিস স্কট। তিনি মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন শুরুর পরই তাকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের দিকে ছুটে আসা শুরু করেন কনসার্টে উপস্থিত দর্শক শ্রোতারা।

    স্যামুয়েল পেনা বলেন, ‘প্রথমদিকে দর্শক-শ্রোতাদের হুড়োহুড়ির কারণে অনেকেই পদদলিত হন। এ সময় ভীড়ের মধ্যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের ছোটাছুটি আরও বেড়ে যায়। এক কথায় বলতে গেলে, রাত সোয়া ৯ টার পর পুরো কনসার্টের পরিস্থিতি ছিল নারকীয় রূপ ধারণ করে।’

    কনসার্ট শুরুর পর দর্শক-শ্রোতারা মঞ্চের দিকে এগিয়ে আসা শুরু করে। প্রথমে গান থামিয়ে তাদের শান্ত হওয়ার আহ্বান জানান ট্র্যাভিস স্কট। কিন্তু তাতে তেমন কাজ না হওয়ায় এক পর্যায়ে শো সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়ে উৎসুক দর্শক শ্রোতাদের নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

    স্যামুয়েল পেনা বলেন, ‘পদদলিত হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কারণে দর্শক-শ্রোতাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল, সে কারণেই বেড়েছে হতাহতের সংখ্যা। দুর্ঘটনার পর ১৭জনকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া পাশের এনআরজি পার্কে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়। তাতে অনেক আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    হিউস্টনের রাজনীতিবিদ লিনা হিডালগো এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে। মানুষ এ ধরণের অনুষ্ঠানে যায় কিছু ভালো সময় কাটানোর জন্য; কিন্তু চমৎকার মুহূর্ত কাটানোর পরিবর্তে যদি কনসার্টে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা দেখতে হয়, তা সত্যিই খুবই দুঃখজনক ব্যাপার।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬