Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ওমিক্রন আতঙ্ক, তেলের দাম একদিনে ব্যারেলপ্রতি কমেছে প্রায় ১০ ডলার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৫১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ওমিক্রন আতঙ্ক, তেলের দাম একদিনে ব্যারেলপ্রতি কমেছে প্রায় ১০ ডলার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৫১

    ওমিক্রন আতঙ্ক, তেলের দাম একদিনে ব্যারেলপ্রতি কমেছে প্রায় ১০ ডলার

    বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম একদিনেই কমে গেছে শতকরা ১০ ভাগের বেশি। ব্যারেলপ্রতি এই দরপতন প্রায় ১০ ডলার। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এরই মধ্যে বিশ্বের দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাজারে এর প্রভাব পড়েছে। গত বছর এপ্রিলে করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক সৃষ্টি হয়।

    তারপর থেকে তেলের এটাই একদিনে সর্বোচ্চ দরপতন। নতুন ভ্যারিয়েন্টকে ‘সবচেয়ে উদ্বেগের’ উল্লেখ করা হয়েছে।

    এর ফলে শুক্রবার ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ তাৎক্ষণিকভাবে ভ্রমণ বিষয়ে বিধিনিষেধ আরোপ করে। ফলে শুক্রবার বিকেলে প্রতি ব্যারেল অশোধিত ব্রেন্ট তেলের দাম ৮.৭৭ ডলার কমে গিয়ে দাঁড়ায় ৭৩.৪৫ ডলার। এই দরপতন শতকরা কমপক্ষে ১০.৭ ভাগ। যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল তেলের দাম কমে যায় ৯.১২ ডলারের বেশি।

    অর্থাৎ সেখানে প্রতি ব্যারেল তেলের দাম শতকরা ১১.৬ ভাগ কমে বিক্রি হয় ৬৯.২৭ ডলারে। ২০২০ সালের এপ্রিলে করোনা ভাইরাস সংক্রমণের জন্য বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ায় এবং বৈশ্বিক অর্থনীতিতে শাটডাউনের পর সবচেয়ে দ্রুতগতিতে তেলের দাম পতনের মধ্যে এটি অন্যতম দরপতন। ওই সময়ের পর এটাই যুক্তরাষ্ট্রে প্রথম তেলের দরপতন।

    নতুন ভ্যারিয়েন্ট বি.১.১.৫২৯ কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন নামকরণ করেছে। বলা হয়েছে, ওমিক্রন তার স্পাইক প্রোটিনে বহুবিধ রূপান্তর ঘটিয়েছে। এই সংখ্যা কমপক্ষে ৫০। এর ফলে বিদ্যমান টিকার প্রভাবকে কাটিয়ে ওমিক্রন রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আক্রমণ করতে পারে বলে আতঙ্ক দেখা দিয়েছে। এ খবরের পরই বৃহস্পতিবার রাতে বৃটিশ সরকার দক্ষিণ আফ্রিকার ৬টি দেশকে ইংল্যান্ডের ভ্রমণ বিষয়ক লাল তালিকাভুক্ত করেছে। ফলে ওইসব দেশ সফরে থাকা বৃটিশ ভ্রমণকারীরা রোববার স্থানীয় সময় সকাল ৪টা থেকে দেশে ফিরলে তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে। ওদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ওই এলাকা থেকে আকাশপথে ভ্রমণ স্থগিত করবে ইউরোপিয়ান ইউনিয়ন।

    এসব কারণে আকস্মিকভাবে তেলের দরপতন হয়। এর ফলে বৃটেনের অনেক তেল ও গ্যাস কোম্পানি বড় লোকসান গোনে। শুক্রবার সকালের মাঝামাঝি বৃটেনের তেল বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান রয়েল ডাচ শেল-এর মূল্য পড়ে যায় শতকরা ৫.৫ ভাগ। অন্যদিকে বিপি বা বৃটিশ পেট্রোলিয়ামে দরপতন হয়েছে শতকরা ৬.৭ ভাগ।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬