Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২১ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২১ ১৫:২৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২১ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২১ ১৫:২৫

    ৩০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন

    দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। মাত্র ১০ দিনে ৩০ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি।

    গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথম নতুন প্রজাতির ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে রিপোর্ট করেছিল। ‘ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল' (ইসিডিসি) বৃহস্পতিবার যে তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে মাত্র দশ দিনে ১২ থেকে ৩০ টি দেশে সংক্রমিত হয়েছে ওমিক্রন প্রজাতির করোনা।

    ডেল্টার থেকেও দ্রুত গতিতে এই প্রজাতি সংক্রমিত হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছেন বিজ্ঞানীরা। তবে নতুন প্রজাতির সমস্ত তথ্য এখনো পাওয়া যায়নি। বিজ্ঞানীরা গবেষণা করছেন। এই প্রজাতি কতটা ভয়ংকর তাও এখনো স্পষ্ট নয়।

    তবে ইসিডিসি বৃহস্পতিবার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে ওমিক্রন মূল সংক্রমক স্ট্রেন বা ডমিন্যান্ট স্ট্রেনে পরিণত হতে পারে। এখন করোনার মূল সংক্রমক স্ট্রেন ডেল্টা।

    ওমিক্রন তার জায়গা নিয়ে নিতে পারে বলেই মনে করা হচ্ছে। বস্তুত, ইউরোপে নতুন করে করোনা ছড়াতে শুরু করেছে। বিজ্ঞানীরা মনে করছেন, আগামী কিছুদিনের মধ্যে ইউরোপে যত করোনা ধরা পড়বে তার অর্ধেকই হবে ওমিক্রন।

    ইসিডিসি এদিন দাবি করেছে, আফ্রিকার বোতসোয়ানায় ১১ নভেম্বর প্রথম ওমিক্রন পাওয়া গেছিল। এরপর তা দক্ষিণ আফ্রিকায় ছড়ায়। দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা অবশ্য এখনো বলতে পারেননি, কবে সেখানে প্রথম ওমিক্রন পাওয়া যায়। তবে গত বেশ কিছুদিন ধরেই যে সেখানে করোনার নতুন উপসর্গ দেখা যাচ্ছিল, তা জানিয়েছেন চিকিৎসকরা।

    তারই উপর ভিত্তি করে ২৪ নভেম্বর প্রথম তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ বিষয়ে জানায়। ইসিডিসির ধারণা তার বেশ কিছুদিন আগে থেকেই ওমিক্রন আফ্রিকা মহাদেশের বেশ কিছু দেশে ছড়িয়ে পড়েছিল।

    ওমিক্রন ছড়িয়ে পড়ার পরেই ইউরোপ এবং অ্যামেরিকা নতুন করে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমস্ত বিমান বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরেও ওমিক্রনের সংক্রমণ আটকানো যায়নি। মাত্র ১০ দিনে ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন প্রজাতির ভাইরাসটি। ভারতেও ওমিক্রন ধরা পড়েছে।

    তবে ওমিক্রনের জন্য আবার কড়াকড়ি শুরু হতে পারে বলে জানিয়েছেন ইসিডিসির ডিরেক্টর অ্যান্ড্রিয়া অ্যামন। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, সংক্রমণ রোধে বৈজ্ঞানিক পদ্ধতির উপর জোর দেওয়া হচ্ছে। টিকাকরণ, বুস্টার ডোজের কথা বলা হচ্ছে বিভিন্ন দেশকে। তবে একই সঙ্গে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ববিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে।

    সূত্র: ডয়েচে ভেলে

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬