Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের প্রশংসায় চীন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৩

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের প্রশংসায় চীন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৩

    বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের প্রশংসায় চীন

    বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এব গণতন্ত্রের ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সর্বাঙ্গীণ সামাজতন্ত্রের আধুনিকায়নে চীন ও বাংলাদেশের অবস্থান একই বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (১০ ডিসেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেছেন চীনা রাষ্ট্রদূত।

    ৩ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্র আয়োজিত গণতন্ত্র সম্মেলনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন লি জিমিং। তিনি বলেছেন, তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র আয়োজিত তথাকথিত গণতন্ত্র সম্মেলন বেশ ধুমধাম করে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় অর্ধেক মানুষ যখন এ সম্মেলনে অংশগ্রহণকারীদের তালিকা নিয়ে প্রশ্ন তুলছে, তখন চীন অন্য একটি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে: প্রকৃত গণতন্ত্র কী? যুক্তরাষ্ট্র কি গণতন্ত্রকে সংজ্ঞায়িত করার যোগ্যতা রাখে? আর কীভাবে একটি গণতন্ত্রকে বাস্তবায়ন এবং মূল্যায়ন করতে হবে?

    তিনি বলেন, গণতন্ত্রকে প্রায়ই সংকীর্ণভাবে ব্যাখ্যা করা হয় যে, শাসক দলের পরিবর্তন হচ্ছে কিনা। তবে চীন বিশ্বাস করে, একটি দেশ গণতান্ত্রিক কিনা তা নির্ভর করে তার জনগণ সত্যিকার অর্থে সে দেশের মালিক কিনা তার ওপর। জনগণকে যদি শুধু ভোট দেওয়ার জন্য জাগানো হয়, কিন্তু তারপরেই আবার তারা নিষ্ক্রিয় হয়ে যায়; যদি প্রচারণার সময় তাদের নাচ-গান দেওয়া হয়, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো বক্তব্য না থাকে; অথবা যদি ভোট চাওয়ার সময় তাদের বিশেষ সুবিধা দেওয়া হয়, কিন্তু নির্বাচনের পরে তারা উপেক্ষিত হন, এমন গণতন্ত্র অবশ্যই প্রকৃত গণতন্ত্র নয়।

    চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা যদি ‘গণতন্ত্র’ শব্দটির গ্রিক উৎস দেখি, এর অর্থ পাই ‘জনগণের শাসন’। সুতরাং, একটি দেশ গণতান্ত্রিক কিনা তা বিচার করবে সে দেশের জনগণ, বাইরের কোন নিজস্ব-শৈলীর বিচারক নয়। একইভাবে, বিশ্ব যেহেতু বৈচিত্র্যময়, তাই একঘেয়ে দৃষ্টিকোণ থেকে সম্বৃদ্ধ ও বৈচিত্র্যময় রাজনৈতিক ব্যবস্থা এবং মানবজাতির বিভিন্ন সভ্যতাকে বিচার করতে একই মাপকাঠি ব্যবহারের বিষয়টি নিজেই অগণতান্ত্রিক।

    তিনি বলেন, সর্বাঙ্গীণ সামাজতন্ত্রের আধুনিকীকরণের পথে চীন গণতন্ত্র বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের গল্পটিও এক। আর্থ-সামাজিক উন্নয়ন এবং গণতন্ত্রের ক্ষেত্রে দেশটির ব্যাপক অগ্রগতি হয়েছে।

    চীনা রাষ্ট্রদূত আরও বলেন, যদি কোনো দেশে ব্যাপক জনসমর্থনযুক্ত সরকার থাকে, আর তা যদি গণতন্ত্র হিসেবে স্বীকৃত না হয়, তাহলে হয়তো গণতন্ত্রের সংজ্ঞাই পুনর্মূল্যায়ন করার অথবা এই সংজ্ঞার পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। আপনার কি তাই মনে হয় না?

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬