Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পশ্চিমবঙ্গে বন্ধ ৮৯টি স্কুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১ ১৫:৫২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    পশ্চিমবঙ্গে বন্ধ ৮৯টি স্কুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১ ১৫:৫২

    পশ্চিমবঙ্গে বন্ধ ৮৯টি স্কুল

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বন্ধ হয়ে গেছে অন্তত ৮৯টি স্কুল। শনিবার ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থী না থাকায় স্কুল বন্ধের এ সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে শিক্ষাবিদদের প্রশ্ন, স্কুল বন্ধ কি কোনো সমাধান? এ নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি উঠেছে।

    কোভিড-১৯ মহামারি চলাকালে দেড় বছর বন্ধ ছিল রাজ্যের স্কুল। গত মাসে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলেছে। এখন নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির অফলাইন ক্লাস হচ্ছে। এরই মধ্যে স্কুল বন্ধের দুঃসংবাদ।

    রাজ্যের ৮৯টি স্কুল আপাতত বন্ধ হয়ে গেল। এ স্কুলগুলো জুনিয়ার হাই ও হাইস্কুল স্তরের। এসব স্কুলের অধিকাংশতেই নেই কোনো শিক্ষার্থী। এ শিক্ষার্থীর অভাবেই স্কুল বন্ধ করে দিয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পরিষদ।

    বন্ধ হয়ে যাওয়া এসব স্কুল থেকে ৩১১ শিক্ষক-শিক্ষিকাকে বদলি করা হবে অন্যত্র। রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে। বন্ধ হওয়া স্কুলের শিক্ষকদের সেখানে পাঠানো হবে। ইতোমধ্যে ১৭০ জনের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিষদ।

    বন্ধ হওয়া স্কুল সবচেয়ে বেশি রয়েছে হাওড়াতে। খোদ কলকাতাসহ এ তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, আলিপুরদুয়ার ও অন্যান্য জেলা।

    স্কুল বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রবীণ শিক্ষাবিদ ও রবীন্দ্রভারতীর প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার। তিনি বলেন, ‘একজন ছাত্র থাকলেও একটা স্কুল চালাতে হবে। তবেই তো আরও শিক্ষার্থী আসবে। স্কুল তুলে দেয়া কোনো সমাধান নয়। এ বিষয়টা নিয়ে আমি একেবারে বিভ্রান্ত। সরকারের উচিত এ নিয়ে ব্যাখ্যা দেয়া। কেন তারা স্কুল বন্ধ করল, এ বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা দরকার।’

    জুনিয়র হাইস্কুল গড়ে ওঠার পেছনে কারণ কী? স্কুলছুটের সংখ্যা কমাতে সরকার এ ধরনের স্কুল গড়ে তোলার পরিকল্পনা করে, যাতে কোনো শিক্ষার্থীকে এক কিলোমিটারের বেশি দূরে পড়তে যেতে না হয়। কিন্তু এ স্কুলগুলোতে মাত্র দুই তিনজন শিক্ষক নিয়োগ করা হয়েছিল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির লেখাপড়ার জন্য সেই শিক্ষকরা বদলি বা অন্য কারণে স্কুল ছেড়ে দিলে সেই শূন্যস্থান পূরণ হয়নি।

    ফলে একজন শিক্ষকের পক্ষে সব ছাত্র সামলানো সম্ভব হতো না। সেক্ষেত্রে অভিভাবকরা অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে অবস্থিত বড় স্কুল, যেখানে প্রায় হাজারের বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করে, সেখানে ছুটেছেন। আর ক্রমশ শূন্য হয়ে পড়েছে জুনিয়র হাইস্কুল।

    প্রথম থেকেই স্কুল বন্ধের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এই সংগঠনের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘সরকারের উদাসীনতার ফলেই স্কুলগুলো রুগ্ন হয়ে পড়েছে। পর্যাপ্ত শিক্ষক, অশিক্ষক কর্মী নিয়োগ করা হয়নি। এর ফলে ক্রমশ ছাত্রশূন্য হয়ে গেছে স্কুলগুলো। সরকারের উচিত ছিল যথাযথভাবে নিয়োগ করে, পরিকাঠামো উন্নত করে স্কুলগুলোকে লেখাপড়ার উপযোগী রাখা। সেটা না করাতেই স্কুল বন্ধ করে দিতে হচ্ছে।’

    করোনা আবহে একদিকে অভিভাবকদের অর্থনৈতিক দুরবস্থা চরমে, বাড়ছে স্কুলছুটের সংখ্যা। সংসারের আর্থিক কারণে যেমন নাবালিকা বিয়ের সংখ্যা বেড়েছে, তেমনি অনেক পড়ুয়া শিশুশ্রমিকের কাজ নিয়ে অন্য রাজ্যে চলে গেছে। সম্প্রতি সুন্দরবনের কুলতলির একটি স্কুলে প্রায় শতাধিক শিক্ষার্থী পড়ুয়া স্কুলছুট।

    এ রকম পরিস্থিতিতে স্কুল বন্ধের সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে? শিক্ষাবিদ ও জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ পাঠক বলেন, ‘কোভিডের দেড় বছরে ল্যাপটপ, মোবাইল না থাকায় শিক্ষায় গরিব পরিবারের শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। এলিটদের সুবিধা হয়েছে। স্কুল বন্ধ হয়ে গেলে এই ফারাক আরো বাড়বে।’

    স্কুল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, ‘শিক্ষালাভ শিশুর অধিকার। প্রত্যেক এলাকায় স্কুল থাকা দরকার। কোভিড পরবর্তী সময়ে যখন বিধি মেনে স্কুল খোলার পর্ব চলছে, সেই সময় স্কুল বন্ধের সিদ্ধান্ত মানা যায় না।’ এতে দূরের স্কুলে ছেলে-মেয়েদের পাঠানোর প্রবণতা কমবে, বাড়বে ড্রপ আউট।

    সরকারি স্কুল বন্ধ হলে তা যে আদতে শিক্ষার বাণিজ্যিকরণে সাহায্য করবে, এমনটা মনে করছে শিক্ষা মহলের একাংশ। কিঙ্কর বলেন, ‘যদি সরকারি স্কুল বন্ধ হয়ে যায় বা পরিকাঠামো না থাকে, তাহলে সঙ্গতিসম্পন্ন অভিভাবকরা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকবেন। যদি প্রাথমিক স্কুলের কথাই ধরেন, তাহলে দুই তিনজন কর্মী দিয়ে সেই স্কুল চলে। আর নার্সারি স্কুলের ১৭-১৮ জন কর্মী থাকেন। সেখানকার পরিকাঠামো, পড়ালেখা ভালো হওয়ার সুযোগ তো থাকবেই।’

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬