Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মিয়ানমারের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ১১:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ১১:০৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মিয়ানমারের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ১১:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ১১:০৩

    মিয়ানমারের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

    মিয়ানমারকে ‘সঠিক পথে’ আনতে বাড়তি আরও কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না- তা বাইডেন প্রশাসন বিবেচনা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক বক্তব্যে এ তথ্য জানান তিনি।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম দক্ষিণপূর্ব এশিয়া সফরে যাওয়া ব্লিনকেন আরও বলেছেন, এশিয়ার এই এলাকার দেশগুলোর আঞ্চলিক সংস্থা আসিয়ানের সঙ্গে বৈঠক করার জন্যও আগ্রহী যুক্তরাষ্ট্রের সরকার।

    মিয়ানমার প্রসঙ্গে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশটিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে অতিরিক্ত কী কী পদক্ষেপ নেওয়া তা বের করা গুরুত্বপূর্ণ। সেখানকার সামরিক সরকারকে চাপে রাখতে আগামী সপ্তাহ ও মাসগুলোতে আমরা একক ও সম্মিলিতভাবে এমন কিছু পদক্ষেপ নিতে পারি কি না- তা মার্কিন সরকারের বিবেচনাধীনে আছে।’

    চলতি বছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের জাতীয় ক্ষমতায় আসীন হয় দেশটির সামরিক বাহিনী। সেনাপ্রধান মিন অং হ্লেইং এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন।

    অভ্যুত্থানের পরপরই কারাবন্দি করা হয় সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের ১০ হাজারেরও বেশি নেতা-কর্মীকে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বার বার আহ্বান সত্ত্বেও সু চি ও তার দলের নেতা-কর্মীদের মুক্তি দিচ্ছে না সামরিক সরকার।

    ২০১৭ সালে মিয়ানামারের সেনাবাহিনী দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে নিধনযজ্ঞ চালিয়েছিল, মঙ্গলবারের বক্তব্যে সে বিষয়েও আলোকপাত করেছেন ব্লিনকেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের সঙ্গে যা করেছে, তাকে গণহত্যা হিসেবে ঘোষণা করা যায় কিনা তাও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।’

    সেনাবাহিনীর নির্বিচার হত্যা-ধর্ষণ-নিপীড়ণ-অগ্নিসংযোগ থেকে জীবন বাঁচাতে ২০১৭ সালে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন সাড়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের ফের মিয়ানমার ফেরত নেবে কিনা তা এখনও অনিশ্চিত।

    রোহিঙ্গাদের ওপর ব্যাপক নিপীড়ণ ও হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অনেক দেশ তখনই মিয়ানমারের সামরিক বাহিনী, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

    ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর সেই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। এই তালিকায় থাকা নাম ও প্রতিষ্ঠানের সংখ্যাও দিন দিন বাড়ছে।

    সর্বশেষ সংবাদ
    1. সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
    2. কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
    3. টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা
    4. আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত
    5. বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার
    6. পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
    7. সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
    সর্বশেষ সংবাদ
    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬