Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভারতে মার্কেট-পর্যটন স্থানে মানুষের ঢল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ১৫:৪৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভারতে মার্কেট-পর্যটন স্থানে মানুষের ঢল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ১৫:৪৬

    ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভারতে মার্কেট-পর্যটন স্থানে মানুষের ঢল

    করোনা মহামারির মধ্যে এখন আবার নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে নতুন ধরন ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হলেও এখন বিশ্বের অনেক দেশেই ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করেছে। এর প্রভাবে সংক্রমণের হারও বাড়ছে। এমন পরিস্থিতিতে সংযত থাকা এবং বিভিন্ন বিধিনিষেধ মেনে চলার বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

    তবে কোনো ধরনের সতর্কতার তোয়াক্কা না করেই বিভিন্ন মার্কেট এবং পর্যটন স্থানে ঢল শুরু হয়েছে ভারতীয়দের। ছুটির দিনগুলো উপভোগ করতে তারা ব্যাগ গুছিয়ে ছুটছেন নির্ধারিত গন্তব্যে।

    উপকূলীয় রাজ্য গোয়া পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থান। সেখানকার বিচ এবং অফসোর ক্যাসিনোগুলো পর্যটকদের আকৃষ্ট করে। উৎসবের আমেজে ছুটি কাটাতে তাই বেশিরভাগ পর্যটকই ভিড় করছেন গোয়ায়।

    সেখানকার প্রায় ৯০ শতাংশ হোটেলই এরই মধ্যে বুকিং হয়ে গেছে। এছাড়া প্রায় প্রতিদিনই পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে নামছে ৯০ শতাংশ ফ্লাইট। ফলে করোনা মহামারির আগে বিমান চলাচল যেমন ছিল অনেকটা তেমন দৃশ্যই চোখে পড়ছে।

    প্রায় এক বছর ধরে লোকজন কোনো ধরনের উৎসব পালন করেনি। তবে চলতি বছর অনেকেই বিয়ে, জন্মদিনের পার্টি এবং ছুটিতে বিভিন্ন স্থানে ভ্রমণে গেছেন। ওই রাজ্যের শীর্ষ একটি ভ্রমণ সংস্থার প্রধান নিলেশ শাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা আবারও কোভিড পূর্ববর্তী অবস্থানে ফিরে যাচ্ছি।

    নিলেশ শাহ বলছেন, ধারণা করা হচ্ছে যে, ভারতের বিভিন্ন স্থানে কোভিড সম্পর্কিত বিধিনিষেধ শিথিল হওয়ায় ডিসেম্বরে ১০ লাখের বেশি পর্যটক গোয়ায় প্রবেশ করেছেন।

    তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার বিভিন্ন রাজ্যকে সতর্ক করে বলেছে, ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিভিন্ন বিধিনিষেধ কমিয়ে আনা যাবে না। ভারতে ওমিক্রনের প্রভাবে নতুন করে সংক্রমণ বাড়লেও এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
    2. কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
    3. টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা
    4. আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত
    5. বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার
    6. পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
    7. সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
    সর্বশেষ সংবাদ
    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা:ঘাতক স্বামী গ্রেপ্তার

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬