Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সামরিক খাতে ৭৭০ বিলিয়ন ডলার ব্যয়ের বিলে বাইডেনের স্বাক্ষর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১ ১৪:৩৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    সামরিক খাতে ৭৭০ বিলিয়ন ডলার ব্যয়ের বিলে বাইডেনের স্বাক্ষর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১ ১৪:৩৫

    সামরিক খাতে ৭৭০ বিলিয়ন ডলার ব্যয়ের বিলে বাইডেনের স্বাক্ষর

    ২০২২ অর্থবছরে সামরিক খাতে ৭৭০ বিলিয়ন ডলার ব্যয় করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন। খবর রয়টার্সের।

    মার্কিন সামরিক ব্যবস্থাকে শক্তিশালী করতে ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট, ২০২২’ বা এনডিএএ নামের এই বিল চলতি ডিসেম্বর মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেটে এই বিলটি উত্থাপন করা হয়। তার পর রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টি- উভয় দলের এমপিদের ব্যাপক সমর্থনসহ পাস হয় বিলটি।

    জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হলো এই বিলটি। স্বাক্ষরের পর এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘দেশের সামরিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এই আইন অত্যন্ত উপযোগী। পাশাপাশি, নতুন এই আইনের মাধ্যমে মার্কিন সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের প্রতি ন্যায়বিচার ও সরকারের যে অংশ মূলত সমালোচক, জাতীয় প্রতিরক্ষার প্রতি তাদের সমর্থনও নিশ্চিত হয়েছে।

    বিশ্বের সবচেয়ে বড়, সমৃদ্ধ ও শক্তিশালী সামরিক বাহিনী হলো মার্কিন সামরিক বাহিনী। এই বাহিনীর বহুমাত্রিকতা ও বিস্তৃতির কারণে প্রতি বছর মার্কিন্ সামরিক খাতে সরকারি অর্থায়নের জন্য রীতিমত আইন প্রণয়ন করতে হয়। সেই আইনের নামই হলো ন্যাশনাল ডিফেন্স অথারাইজেশন অ্যাক্ট (এনডিএএ)।

    গত ৬ দশক ধরে প্রতিবছরই জারি হচ্ছে এনডিএএ। চলতি বছরের আইনের নাম ‘এনডিএএ ২০২২’।

    সদ্য শেষ হওয়া ২০২১ অর্থবছরের তুলনায় ২০২২ সালে সামরিক খাতে ৫ শতাংশ ব্যায় বাড়ানো হয়েছে। বর্ধিত এই ব্যায়ের অর্ধেকেরও বেশি খরচ হবে সেনাবহর সমৃদ্ধকরণ, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ক্রয়বিষয়ক খাতে।

    এ ছাড়া নতুন এনডিএএ অনুযায়ী, ইউক্রেনকে ৩০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা বিভাগকে ৪ বিলিয়ন এবং বাল্টিক অঞ্চলের প্রতিরক্ষা বিভাগকে ১৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়া হবে।

    এ ছাড়া, চীনকে ‘শিক্ষা’ দেওয়ার জন্য তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য নতুন আইনের আওতায় তাইওয়ানকে ৭ দশমিক ১ বিলিয়ন ডলার দেওয়া হবে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬