Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে কড়া বার্তা বাইডেনের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৬:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৬:৪২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে কড়া বার্তা বাইডেনের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৬:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৬:৪২

    
ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে কড়া বার্তা বাইডেনের

    ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের মধ্যে উত্তেজনা কমানো নিয়ে আলোচনা হয়েছে।
    ইথিওপিয়ায় টিগ্রে পিপলস লিবারেশন ফোর্সের সঙ্গে সেনাবাহিনীর তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। ২০২০ সালের নভেম্বর থেকে চলা এই সংঘাতের বলি হয়েছেন কয়েক হাজার মানুষ, লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে সোমবার বাইডেন ও অ্যাবির মধ্যে কথা হলো। বাইডেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তিনি উদ্বিগ্ন। কারণ, ইথিওপিয়ার বিমান বাহিনী টিগ্রেতে যে বিমান হামলা করছে, তাতে প্রচুর সাধারণ মানুষ মারা যাচ্ছেন।

    ২০২১ সালের ডিসেম্বরে জাতিসংঘের পর্যবেক্ষকরা বলেছিলেন, কয়েক মাস ধরে লাগাতার বিমান হামলার ফলে কয়েক ডজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। জানুয়ারিতেও বিমান হামলা হয়েছে। গৃহহীনদের শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। বাচ্চা সহ ৬০ জন মারা গেছেন। আন্তর্জাতিক সংগঠনগুলি উদ্বেগ প্রকাশ করেছে। রোববার জাতিসংঘ বলেছে, বিমান হামলা যে হারে বাড়ছে, তাতে তারা উদ্বিগ্ন।

    গত সপ্তাহে টিগ্রের চিকিৎসকরাও বিমান হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, বিমান হামলার পাশাপাশি অবরোধও চলছে। এর ফলে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস আসতে পারছে না। আলোচনার পর অ্যাবি টুইট করে বলেছেন, ''আমি মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেছিলাম। ইথিওপিয়া নিয়ে ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। দুই দেশই সহযোগিতার হাত বাড়াবে বলে ঠিক হয়েছে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে সহযোগিতা বাড়বে।''

    হোয়ইট হাউসও বিবৃতি দিয়ে জানিয়েছে, আলোচনার ভিত্তিতে কীভাবে যুদ্ধবিরতি সম্ভব তা নিয়ে আলোচনা হয়েছে। ইথিওপিয়া জুড়ে যাতে মানবিক সাহায্য পৌঁছে দেয়ার কাজে কোনো বাধা না দেয়া হয়, তা নিয়েও কথা হয়েছে। আমেরিকা মনে করে, মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলি ইথিওপিয়ার মেনে চলা দরকার।

    টিগ্রেতে মানবাধিকার ভঙ্গ হয়েছে বলে বাইডেন গতবছর ইথিওপিয়ার সঙ্গে ডিউটি ফ্রি বাণিজ্যের সুবিধা কাটছাঁট করেন। গত নভেম্বরে ইথিওপিয়ার একাধিক সেনা কর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা।

    সূত্র: এএফপি, রয়টার্স।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
    2. নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
    3. আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
    4. ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক
    5. ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
    6. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    7. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    সর্বশেষ সংবাদ
    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬