Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইয়েমেনের রাজধানীতে সৌদি জোটের বিমান হামলা, নিহত ১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৭:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৭:৫৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ইয়েমেনের রাজধানীতে সৌদি জোটের বিমান হামলা, নিহত ১২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৭:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৭:৫৬

    ইয়েমেনের রাজধানীতে সৌদি জোটের বিমান হামলা, নিহত ১২

    ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। স্থানীয় বাসিন্দারা জানান, এ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

    সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা চালানোর একদিন পর পাল্টা এ হামলা চালালো সৌদি জোট।

    ২০১৫ সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সরকারকে পুনর্বহাল করতে (সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে) যুদ্ধে হস্তক্ষেপ করে।

    ২০১৪ সালে ইয়েমেনের উত্তরাঞ্চলসহ রাজধানী সানা হুথি বিদ্রোহীরা দখলে নেয়ার পর মনসুর হাদি দেশ ছেড়ে পালিয়ে যান।

    পরে ২০১৯ সাল থেকে ইয়েমেনে সেনা সমাবেশ কমাতে শুরু করে আমিরাত। তবে তারা হুথিদের বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনের নিরাপত্তা বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা অব্যহত রাখে।

    সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার ভোর থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ঘাঁটিগুলো লক্ষ্য করে সানায় বিমান হামলা চালানো শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স জানায়, এ হামলায় ইয়েমেনের সাবেক এক সামরিক কর্মকর্তার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্র জানিয়েছে, ওই সামরিক কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন। সেইসঙ্গে তার স্ত্রী ও ২৫ বছরের এক পুত্র এবং পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।

    এ হামলায় আরও কয়েকজন নিহত হন, যাদের পরিচয় জানা যায়নি।

    এর আগে সোমবার আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিমান হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে জানিয়েছেন, আবুধাবিতে ওই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

    হুথিদের দ্বারা প্রচারিত আল মাসিরাহ টিভির খবরে বলা হয়, আবুধাবিতে ওই হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে এক ডজন মানুষ। আহত হয়েছেন আরও এক ডজনের মতো।

    আরব আমিরাত বলছে, ওই হামলার প্রেক্ষাপটে পাল্টা হামলা চালানোর অধিকার তাদের রয়েছে। তাদের দাবি, ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

    আবুধাবিতে অন্তত দুটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের পাশে একটি নির্মাণাধীন ভবনও।

    আবুধাবির পুলিশ বলছে, তেল শোধনাগার এডিএনওসির মজুত-স্থাপনার কাছে মুসাফফা বাণিজ্যিক এলাকায় তিনটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়েছে।

    বিস্ফোরক আঘাত হেনেছে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরেও। বিমানবন্দরের কাছে একটি নির্মাণধীন এলাকায় আগুন ধরে গেছে।

    পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। এদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি বংশদ্ভূত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের পরিচয় জানানো হয়নি।

    এক বিবৃতিতে আবুধাবি পুলিশ বার্তাসংস্থা ডব্লিউএএমকে জানিয়েছে, ‘প্রাথমিক তদন্তে দুটি স্থানেই ছোট বিমানের অংশবিশেষ পাওয়া গেছে, যা ড্রোন হয়ে থাকতে পারে।’

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬