Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সুনামিতে ক্ষতিগ্রস্ত টোঙ্গায় বাড়তে পারে মৃতের সংখ্যা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৮:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৮:১৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    সুনামিতে ক্ষতিগ্রস্ত টোঙ্গায় বাড়তে পারে মৃতের সংখ্যা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৮:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৮:১৩

    সুনামিতে ক্ষতিগ্রস্ত টোঙ্গায় বাড়তে পারে মৃতের সংখ্যা

    প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা’আপাই আগ্নেয়গিরিতে শনিবার অগ্ন্যুৎপাতের কারণে পাঁচ থেকে ১০ মিটার উঁচু সুনামি ঢেউ তৈরি হয়েছিল বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

    এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবরে মঙ্গলবার বলা হয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    অস্ট্রেলিয়ায় নিযুক্ত টোঙ্গার ডেপুটি হেড অব মিশন কার্টিস টু ইহালাঙ্গিঙ্গি মঙ্গলবার জানান, সুনামির কারণে ১৬৯টি দ্বীপের দেশ টোঙ্গার ছোট দ্বীপগুলোতে অনেক ক্ষতি হয়েছে।

    তিনি বলেন, নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের তোলা ছবিতে দেখা গেছে, ম্যাঙ্গো দ্বীপের একটি পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। পাশের আটাটা দ্বীপের অনেক ভবন ভেঙে গেছে।

    বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘সেখানে আরও মৃত্যুর খবর পাওয়া যেতে পারে।’ আটাটা দ্বীপে প্রায় ১০০ জন ও ম্যাঙ্গো দ্বীপে প্রায় ৫০ জন মানুষ বাস করেন।

    হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা’আপাই আগ্নেয়গিরি থেকে আটাটা ও ম্যাঙ্গো দ্বীপের দূরত্ব যথাক্রমে প্রায় ৫০ ও ৭০ কিলোমিটার।

    শনিবার ওই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের শব্দ প্রায় দুই হাজার ৩০০ কিলোমিটার দূরের নিউজিল্যান্ড থেকেও শোনা গেছে।

    টোঙ্গার নিউজিল্যান্ড হাইকমিশন দেশটির মূল দ্বীপ টোঙ্গাটাপুতে ক্ষয়ক্ষতির খবর দিয়েছে। ওই দ্বীপেই টোঙ্গার রাজধানী নুকুআলোফা অবস্থিত। সেখানে অনেক রিসোর্ট রয়েছে।

    জাতিসংঘ বলছে, কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে টোঙ্গাটাপুর পশ্চিম উপকূলে অনেক ঘরবাড়ি ও রিসোর্ট ভেঙে গেছে।

    আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাগরের নীচে থাকা ক্যাবল কেটে যাওয়ায় টোঙ্গা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অগ্ন্যুৎপাতের ছাইয়ের কারণে বিমানবন্দরেও প্লেন নামতে পারছে না। অস্ট্রেলিয়ার প্রশান্ত মহাসাগর বিষয়ক মন্ত্রী জেড সেসেলিয়া আশা করছেন, বিমানবন্দর হয়ত বুধবার চালু হতে পারে।

    বিমানবন্দর চালু না থাকায় এবং যোগাযোগে সমস্যা হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে সমস্যা হচ্ছে। সুনামির আঘাতে ৫০ বছর বয়সি ব্রিটিশ নাগরিক অ্যাঞ্জেলা গ্রোভার প্রাণ হারিয়েছেন।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
    2. নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা
    3. আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
    4. ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক
    5. ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
    6. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    7. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    সর্বশেষ সংবাদ
    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬