Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • অভিযানে বেসামরিক হতাহত এড়ানোর নির্দেশ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৬:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৬:২৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    অভিযানে বেসামরিক হতাহত এড়ানোর নির্দেশ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৬:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৬:২৮

    অভিযানে বেসামরিক হতাহত এড়ানোর নির্দেশ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

    সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদান ও হতাহত এড়াতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জারি করা দুই পৃষ্ঠার নতুন নির্দেশনায় মার্কিন প্রতিরক্ষা প্রধান বিরোধপূর্ণ অঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য মার্কিন প্রতিরক্ষা সংশ্লিষ্টদের আরও সতর্ক ও বিচক্ষণতার সঙ্গে কাজ করার কথা বলেছেন।

    অস্টিন আফগানিস্তান ও ইরাকের ঘটনা পর্যালোচনার করে পেন্টাগন কর্মকর্তাদের ৯০ দিন সময় দিয়েছিলেন যে কীভাবে বেসামরিক হতাহতের সংখ্যা কমানো যায়, তার একটি পরিকল্পনা তৈরি করতে।

    এর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্দেহভাজন আইএস সদস্যের গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় শিশুসহ নিরীহ ১০ আফগান নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র। কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একদিন আগে, ২৯ আগস্ট ওই ড্রোন হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তদন্তে এ তথ্য উঠে আসে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট এ ঘটনার অনুসন্ধান চালায় এবং তারা জানায়, ওই হামলায় নিহতরা কেউ আইএস জঙ্গি ছিল না। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তদন্তে দেখা গেছে, ২৯ আগস্টে মার্কিন ড্রোন হামলায় একজন ত্রাণ সহায়তাকর্মী ও তার পরিবারের নয় সদস্য প্রাণ হারান। এর মধ্যে সাতজনই শিশু। সবচেয়ে ছোট শিশুর নাম সুমাইয়া। তার বয়স মাত্র দুই বছর।

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ওই ত্রাণ সহায়তাকর্মীর একটি ব্যক্তিগত গাড়িকে শনাক্ত করে ড্রোন হামলা চালানোর আট ঘণ্টা আগে। তারা ধারণা করেছিল, ব্যক্তিগত গাড়িটি জঙ্গি গোষ্ঠী আইএস–কের কোনো আত্মঘাতী হামলাকারীর। তিনি আরও বলেন, এ হামলা ছিল সত্যিই ‘মর্মান্তিক ভুল’।

    এছাড়া, ২০১৯ সালে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ ৭০ জন বেসামরিক লোক নিহত হয়। পরে ওই ঘটনা পর্যালোচনার নির্দেশ দেন পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন। এর পরপরই পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, নিহত বেসামরিক নাগরিক, যুদ্ধে আইনের সম্মতি ও রেকর্ড রাখার বিষয়ে পর্যালোচনা শেষ করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কমান্ডের প্রধান জেনারেল মাইকেল গ্যারেটকে ৯০ দিন সময় দেওয়া হয়েছে।

    গতবছর ১৩ নভেম্বর নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে মার্কিন হামলায় নিহতের ঘটনার প্রতিবেদন প্রকাশ করে। নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের সময় গতবছর ১৮ মার্চ পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালায় যুক্তরাষ্ট্র।

    নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও জানানো হয়, প্রথমে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন জনবহুল এলাকায় হামলা চালায় এবং পরে আমেরিকান এফ-১৫ই জেট বিমান দিয়ে হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

    সূত্র: ফ্রান্স২৪.কম, আল-জাজিরা

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬