Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আমিরাতে নতুন শ্রমআইন চালু, বেড়েছে ছুটির সুযোগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৩৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আমিরাতে নতুন শ্রমআইন চালু, বেড়েছে ছুটির সুযোগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৩৬

    আমিরাতে নতুন শ্রমআইন চালু, বেড়েছে ছুটির সুযোগ

    উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নতুন শ্রমআইন চালু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২ ফেব্রুয়ারি) থেকে এ আইন চালু হয়।

    নতুন শ্রম আইনে দেশটিতে কাজ করতে যাওয়া প্রবাসী শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ছুটি কাটানোর সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া তাদের জন্য আরও কয়েকটি সুবিধা বাড়ানো হয়েছে।

    দুবাইভিত্তিক গালফ নিউজ অনলাইন বুধবার এ খবর জানায়।

    নতুন আইনটি ১৯৮০ সালের ফেডারেল আইন নং-৮ এর স্থলাভিষিক্ত হয়েছে। আগের আইনের চেয়ে নতুন শ্রমআইনে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়।

    ২০২১ সালের ফেডারেল ডিক্রি-ল নং-৩৩ এ তিন বছরের মেয়াদের কাজের সুযোগ রাখা হয়েছে।

    এ ছাড়া শ্রমিকদের জন্য নতুন মেয়াদ-পদ্ধতির কাজের সুযোগ আনা হয়েছে নতুন শ্রমআইনে।

    বেসরকারি খাতে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকপক্ষের সম্পর্কের বিষয়টিও নতুন এ আইনের আওতায় এসেছে। এরমধ্যে রয়েছে গ্র্যাচুয়িটি এবং কর্মকর্তা-কর্মচারি ও মালিক পক্ষের অধিকারের বিষয়টিও।

    সবচেয়ে বড় যে পরিবর্তনটি এসেছে, সেটি হলো- অনিদির্ষ্টকালের জন্য কর্মীদের সঙ্গে চুক্তির বিষয়টি বাতিল করা হয়েছে। এর আগে শ্রমিকরা সুনির্দিষ্ট ও অনির্দিষ্টকালের জন্য চুক্তিতে আবদ্ধ হতেন।

    নতুন আইনের ৮ ধারায় বলা হয়েছে, শ্রমিকদের সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের আওতায় চুক্তি করতে হবে, যা তিন বছরের বেশি সময় ধরে হওয়া উচিৎ নয়।

    নতুন শ্রমআইন অনুযায়ী, আরব আমিরাতে কর্মীরা কেবল ‘ফুল টাইম’ কাজ করার পদ্ধতিতে নয়, তারা পার্ট-টাইম বা সাময়িক সময়ের জন্যও কাজ করতে পারবেন।

    এ শ্রমআইনে শ্রমিকদের ছুটির সুযোগ বেড়েছে। শ্রমিকরা এখন থেকে বিভিন্ন ধরনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।

    শ্রমিকরা যাতে তাদের ব্যক্তিগত প্রয়োজনের বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখতে পারেন, সে বিষয়টি আমলে নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    এখন থেকে শ্রমিকরা বার্ষিক ছুটি, অসুস্থতাজনিত ছুটির সঙ্গে আত্মিয়ের মৃত্যুতে ছুটি, পিতৃত্বকালীন ছুটি, লেখাপড়ার জন্য ছুটিসহ নানা ধরনের ছুটি কাটানোর সুযোগ রাখা হয়েছে।

    এ ছুটিগুলো যদি কোনো শ্রমিক না কাটান, তাহলে সেসব প্রাপ্য ছুটির জন্য আবেদন করতে পারবেন তারা।

    নতুন আইনে মাতৃত্বকালীন ছুটি ৪৫ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করা হয়েছে।

    আমিরাতে নানা পেশায় বহু বাংলাদেশি কাজ করেন।

    নতুন আইনে বেতন দেয়ার প্রক্রিয়ায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে আমিরাতের প্রবাসী শ্রমিকরা সাপ্তাহিক, দৈনিক বা ঘণ্টায় কাজের ভিত্তিতে বেতন তুলতে পারবেন। তাদেরকে বিভিন্ন দেশের মুদ্রায় এ অর্থ সরবরাহ করা হবে।

    নতুন শ্রমআইনে দৈনিক সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার সুযোগ রাখা হয়েছে। সপ্তাহে কাজ করা যাবে ৪৮ ঘণ্টা। তবে অর্থনৈতিক কোনো কোনো খাতে আরও বেশি কাজের সুযোগ রাখা হয়েছে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬