Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ছয় দশকের অবরোধও ভাইরাস, কিউবায় আমেরিকাবিরোধী বিক্ষোভ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৫৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ছয় দশকের অবরোধও ভাইরাস, কিউবায় আমেরিকাবিরোধী বিক্ষোভ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৫৭

    ছয় দশকের অবরোধও ভাইরাস, কিউবায় আমেরিকাবিরোধী বিক্ষোভ

    শুধু করোনা নয়, ছয় দশক ধরে অন্য একটা দেশের বাণিজ্যিক অবরোধে থাকাও দুরারোগ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার শামিল। সোমবার আমেরিকার চাপানো বাণিজ্যিক নিষেধাজ্ঞার ৬০ বছর পূর্তিতে বিশাল বিক্ষোভে এমনই স্লোগানই দিল ফিদেল কাস্ত্রোর দেশ কিউবা। 

    কিউবার প্রশাসনের পক্ষ থেকেও সমাজমাধ্যম-সহ একাধিক জায়গায় একটাই বার্তা দেওয়া হয়েছে... ‘অবরোধও এক প্রকার ভাইরাস।’ দীর্ঘ ৬০ বছরের এই বাণিজ্যিক অবরোধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অর্থনীতি, উন্নয়ন। বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে, এমনকি আন্তর্জাতিক মহলেও।

    অবরোধের কারণ একটাই। প্রায় নাকের ডগায় বসে থাকা এই দেশটির শাসনক্ষমতা কমিউনিস্ট পার্টির হাতে।
    ১৯৬২ সালের ৩ ফেব্রুয়ারি, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবার উপরে পরিপূর্ণ অবরোধের বিলে সই করেন। তার আগে ১৯৫৮ সালে, বাতিস্তা সরকারের উপরেও অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। ১৯৬০ সালে কিউবা বিপ্লবের পরে ক্ষমতায় এসেই ফিদেল কাস্ত্রোর সরকার আমেরিকানদের হাতে থাকা তৈল শোধনাগারগুলোকে জাতীয়করণ করে। জাতীয়করণ করা হয় আখ ও সিগারকেও। সেই সময় ‘শাস্তি হিসেবে’ খাদ্য ও ওষুধ ছাড়া কিউবায় বাকি সব কিছু রফতানির উপরে নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা। তাদের সমর্থন জানিয়ে একই পথে হাঁটে আমেরিকার বন্ধু দেশগুলোও। 

    শেষ পর্যন্ত ১৯৬২ সালের কেনেডির সিদ্ধান্তের পরে আমেরিকা ও আমেরিকাপন্থী দেশগুলোর সঙ্গে বাণিজ্য এক রকম বন্ধ হয়ে যায় কিউবার। কেনেডির দাবি ছিল, কমিউনিস্ট ভাবধারার প্রতি কিউবার মাত্রাতিরিক্ত সমর্থন থাকার জন্যই এই অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কিন্তু সমস্যা তখনও সে রকম প্রবল আকার ধারণ করেনি, কারণ তখনও সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর সমর্থন ও সাহায্য পাচ্ছিল কিউবা। কিন্তু ১৯৯১ সালে সোভিয়েতের পতন ও পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক শিবির ভেঙে পড়ার পর থেকেই সঙ্কটে পড়ে কিউবা। আমেরিকার অবরোধ তোলার জন্য ১৯৯২ সাল থেকে বহুবার দাবি জানায় জাতিসংঘ। পাশ করানো হয় প্রস্তাবও। কিন্তু প্রতিবারই আমেরিকা ও ইসরায়েল এই দাবির বিপক্ষে ভোট দিয়েছে। 

    অবশেষে, ২০০০ সালে এই নিষেধাজ্ঞার তালিকা থেকে সরানো হয় খাদ্যশস্যকে। কিন্তু এখনও ওষুধ-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পারে না কিউবা। আমেরিকার কারণেই এখনও চাইলেও বহু দেশ সাহায্য করতে পারে না দেশটিকে।

    কিউবার প্রশাসনের দাবি, কোনও দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর অস্ত্র বাণিজ্যিক অবরোধ। ছয় দশকের এই অবরোধের ফলে দেশের মোট ক্ষতি হয়েছে ১৫ হাজার কোটি ডলার। ৩০ বছর ধরে চূড়ান্ত অর্থনৈতিক সঙ্কটে ভুগছে দেশটি। মূল্যবৃদ্ধির হার সে দেশে বর্তমানে ৭০ শতাংশ। অভাব রয়েছে খাবার ও ওষুধেরও। এর উপর আঘাত হেনেছে দীর্ঘদিনের এই মহামারী। করোনার আক্রমণে দেশটির অন্যতম প্রধান আয়ের উৎস— পর্যটন শিল্প বড় ধাক্কা খেয়েছে। ফলে অর্থনীতি আরও দুর্বল হয়েছে।

    কেনেডি থেকে জো বাইডেন— একের পর এক প্রেসিডেন্টের আমলে বহু নীতি বদল হয়েছে আমেরিকার। শুধু বদল হয়নি প্রতিবেশি সমাজতান্ত্রিক দেশটির প্রতি অবরোধের নীতি।

    সূত্র: ফ্রান্স২৪

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬