Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক বাতিল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক বাতিল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০২

    জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক বাতিল


    পশ্চিমা দেশগুলির কাছে অস্ত্র চেয়েছে ইউক্রেন। কিন্তু জার্মানি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে ইউক্রেনের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে না। শুধু তা-ই নয়, ইউক্রেনে সেনা পাঠাতেও রাজি নয় জার্মানি। ইউক্রেনের অভিযোগ, জার্মানি নিজেও অস্ত্র দিচ্ছে না, অন্য দেশকেও দিতে দিচ্ছে না। এই পরিস্থিতিতে ফের ইউক্রেন গেলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। জার্মানি ইউক্রেনকে বোঝানোর চেষ্টা করছে, অস্ত্র বিক্রি না করলেও তারা ইউক্রেনের পাশে আছে।

    জানুয়ারির শেষ দিকে ইউক্রেন গেছিলেন বেয়ারবক। পরিস্থিতি তারপর জটিল হওয়ায় ফের ইউক্রেন গেলেন তিনি। সোমবার তার সঙ্গে বৈঠক হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার। এরপর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে সেই বৈঠক বাতিল হয়েছে। ইউক্রেন সরকারিভাবে জানিয়েছে, প্রেসিডেন্ট অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্যই বৈঠক বাতিল হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, জার্মানি অস্ত্র বিক্রি করতে না চাওয়ার কারণেই প্রেসিডেন্ট বৈঠক বাতিল করেছেন। তবে ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বেয়ারবকের বৈঠক হবে বলে ইউক্রেনের প্রশাসন জানিয়েছে।

    বেয়ারবক ইউক্রেনকে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা জার্মানির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া আগ্রাসন দেখালে তাদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে। অর্থনৈতিকভাবে ইউক্রেনকে সাহায্য করা হবে। জার্মানি ইউক্রেনের পাশে দাঁড়াবে। প্রশ্ন উঠছে, রাশিয়ার এই আগ্রাসনের জন্য জার্মানি গ্যাসলাইন নর্ডস্ট্রিম ২ বাতিল করবে কি? বস্তুত এ নিয়ে জার্মানির রাজনৈতিকমহল দ্বিধাবিভক্ত। জার্মানির একাংশের রাজনীতিকরা বলতে শুরু করেছেন গ্যাসের ক্ষেত্রে জার্মানি রাশিয়ার উপর ভয়ংকরভাবে নির্ভরশীল। সময় এসেছে সেই নির্ভরতা কমানোর। তারা নর্ড স্ট্রিম ২ বিরোধী। অন্যপক্ষ নর্ড স্ট্রিম ২ রাখতে চাইছে। বস্তুত, রাশিয়া থেকে বাল্টিক সাগরের তলা দিয়ে জার্মানি পর্যন্ত নর্ড স্ট্রিম ২ গ্যাস লাইন তৈরি হয়ে গেছে। কিন্তু এখনো গ্যাস সাপ্লাই শুরু হয়নি।

    গত সপ্তাহে বার্লিনে ইউক্রেনের দূতাবাস জানিয়েছে, ইউক্রেন জার্মানির কাছে যে অস্ত্র চেয়েছে তা সামগ্রিকভাবে আত্মরক্ষার অস্ত্র। অ্যান্টি এয়ারক্রাফ্ট, অ্যান্টি ড্রোন সিস্টেম চেয়েছে তারা। একইসঙ্গে চাওয়া হচ্ছে নাইটভিশন গগলস, সার্ভিল্যান্স ক্যামেরা। এগুলি আক্রমণ করার অস্ত্র নয়। তবে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ব্যাপারে জার্মানি এখনো রাজি নয়। এবং সে কারণেই জার্মানির সঙ্গে ইউক্রেনের দূরত্ব তৈরি হয়েছে।

    এবারের সফরে বেয়ারবক পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইনও যেতে পারেন। সেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে ইউক্রেনের সেনা এবং রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর যোদ্ধারা। সোভিয়েত আমলে ইউক্রেনে দুর্ভিক্ষ হয়েছিল। ১৯৩০ সালের সেই দুর্ভিক্ষে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের কবরস্থানেও যাওয়ার কথা বেয়ারবকের।

    সূত্র: ডিপিএ, রয়টার্স।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬