Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নর্ড স্ট্রিম ২ নিয়ে রাশিয়াকে হুমকি বাইডেনের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    নর্ড স্ট্রিম ২ নিয়ে রাশিয়াকে হুমকি বাইডেনের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:০৪

    নর্ড স্ট্রিম ২ নিয়ে রাশিয়াকে হুমকি বাইডেনের

    রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে নর্ড স্ট্রিম ২ প্রকল্প চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন জো বাইডেন। নর্ড স্ট্রিম ২ প্রকল্প চালু হলে রাশিয়া থেকে সরাসরি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে জার্মানি আসত। কিন্তু ইউক্রেন নিয়ে বিরোধের জেরে সেই প্রকল্প চালু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। জার্মানির চ্যান্সেলার ওলফ শোলৎসের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে, তাহলে নর্ড স্ট্রিম ২ প্রকল্প আর হবে না।

    শোলৎস এখন আমেরিকা সফর করছেন। হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে তার আলোচনা হয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে বিস্তারে আলোচনা হয়েছে। ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লাখের মতো সেনা মোতায়েন করেছে। মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট, রাশিয়া যে কোনো সময়ে ইউক্রেন আক্রমণ করতে পারে। অ্যামেরিকাও ইউরোপে সেনা পাঠিয়েছে। জার্মানিও লিথুয়ানিয়াতে সেনা মোতায়েন করেছে।

    দুই শীর্ষ নেতা আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ''রাশিয়া ইউক্রেনের সীমান্ত পেরোলে নর্ড স্ট্রিম ২ প্রকল্প আর হবে না। আমরা সেই প্রকল্প আর চালু রাখব না।'' জার্মান চ্যান্সেলার বলেছেন, ''আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব। অ্যামেরিকার বন্ধু দেশগুলির সঙ্গে সুদূরপ্রসারী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করব। কেউ কোনো আলাদা পদক্ষেপ নেবে না।''

    তবে নর্ড স্ট্রিম ২ নিয়ে প্রশ্ন করা হলে, শোলৎস প্রকল্পের নাম না নিয়ে বাইডেনের অবস্থানকেই কার্যত সমর্থন করেছেন। চ্যান্সেলার হওয়ার পর এটাই শোলৎসের প্রথম আমেরিকা সফর। এর আগে জার্মানির অর্থমন্ত্রী ও ডেপুটি চ্যান্সেলার হিসাবে তিনি হোয়াইট হাউসে গেছেন। কিন্তু তার বিরুদ্ধে একটা সমালোচনা শুরু হয়েছিল, তিনি চ্যান্সেলার হওয়ার পর কেন আমেরিকা সফরে দেরি করছেন? দায়িত্ব নেয়ার দুই মাস পরে শোলৎস আমেরিকা সফরে গেলেন।

    রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে দুইটি বিষয় নিয়ে জার্মানিরও সমালোচনা হচ্ছে। প্রথম সমালোচনা হলো, জার্মানি প্রাকৃতিক গ্যাস নিয়ে রাশিয়ার উপর বড় বেশি করে নির্ভরশীল। আর দ্বিতীয় সমালোচনা হলো, তারা ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দিতে চায়নি। জার্মান কাউন্সিল অফ ফরেন রিলেশনসের রাশিয়া ও ইউরোপ বিশেষজ্ঞ স্টেফান ডিডাব্লিউকে বলেছেন, তার ধারণা, ''পাইপলাইনের ইস্যুতে জার্মানি চাপের কাছে নতিস্বীকার করবে। শেষ পর্যন্ত জার্মানিও আর্থিক নিষেধাজ্ঞা জারি করবে। নর্ড স্ট্রিম ২ নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হবে।'' কিন্তু স্টেফান বলেছেন, ''ইউক্রেনকে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত থেকে তারা সম্ভবত সরবে না। শোলৎসও জানিয়ে দিয়েছেন, জার্মানি কোনো অস্ত্র বিক্রি করবে না।''

    বাইডেন-শোলৎস বৈঠকের দিন রাশিয়া-ইউক্রেন নিয়ে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ মস্কো গেছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক কিয়েভে ছিলেন। মঙ্গলবার শোলৎস বার্লিন ফিরে ম্যাখোঁ ও পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। জার্মানির সরকারি মুখপাত্র জানিয়েছেন, শোলৎস এই দুই নেতাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

    সূত্র: ডিপিএ, এপি।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬