Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারত ভ্রমণে কোয়ারেন্টাইন লাগবে না
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভারত ভ্রমণে কোয়ারেন্টাইন লাগবে না

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:৩৯

    ভারত ভ্রমণে কোয়ারেন্টাইন লাগবে না

    ভারতে বিদেশিদের জন্য সাত দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের বিধি তুলে নিয়েছে সরকার। বৃহস্পতিবার দেশটির সংশোধিত ভ্রমণ নির্দেশনায় ‘ঝুঁকিপূর্ণ’ দেশের ক্যাটাগরিও বাদ দেওয়া হয়। খবর এনডিটিভির।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুসারে, ভারত ভ্রমণে বিদেশিদের আর সাত দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। শুধু পৌঁছানোর পর ১৪ দিন কিছুটা সতর্ক থাকলেই চলবে। নতুন ভ্রমণবিধি ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং এটি বাংলাদেশের ভ্রমণকারীদের জন্যও প্রযোজ্য হবে।

    নির্দেশনা অনুসারে, সব বিদেশি ভ্রমণকারীকে অবশ্যই আগের ১৪ দিনের ভ্রমণ বৃত্তান্তসহ ব্যক্তিগত তথ্যের একটি ফরম পূরণ করতে হবে। ফরমটি ভারতের ‘এয়ার সুবিধা’ ওয়েব পোর্টালে পাওয়া যাবে। ফরমের সঙ্গে বিমানে চড়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করোনা শনাক্তের আরটিপিসিআর পরীক্ষার ‘নেগেটিভ’ ফলাফলের নথি আপলোড করতে হবে। বাংলাদেশ, কানাডা, হংকং, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কাতার,অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের কয়েকটিসহ ৮২টি দেশ বা অঞ্চলের নাগরিকরা চাইলে আরটিপিসিআর পরীক্ষার ফলের বদলে দুই ডোজ করোনা টিকাগ্রহণের সনদ আপলোড করতে পারবে।

    ক্রমাগত পরিবর্তিত পরিস্থিতির ওপর নজর জোরদারের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে মনোযোগ দেওয়া দরকার বলে জানিয়েছে ভারতের সরকার।

    স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, করোনাভাইরাসের উপসর্গ নেই এমন যাত্রীদেরই বিমানে তুলতে হবে। আর ফ্লাইটের সময়ে মাস্ক পরা ও সামাজিক দূরত্বের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। ভারতে নামার পর যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি প্রত্যেক ফ্লাইটের সর্বোচ্চ ২ শতাংশ যাত্রীকে (এয়ারলাইনস বেছে নেবে) আরটিপিসিআর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

    কোনো যাত্রীর দেহে করোনার লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিকভাবে তাকে কোয়ারেন্টাইনে নিয়ে গিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে। কারও করোনা শনাক্ত হলে তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও পরীক্ষা করা হবে। আর লক্ষণ না থাকলে যাদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তারা নিজেরাই নিজের ১৪ দিন পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬