Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ব্রিটেনে রেড অ্যালার্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:২৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ব্রিটেনে রেড অ্যালার্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৪:২৮

    শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ব্রিটেনে রেড অ্যালার্ট

    যুক্তরাষ্ট্রজুড়ে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পাঁচ কোটির বেশি মানুষ বিপজ্জনক আবহাওয়ার ব্যাপারে দেওয়া সতর্কতার মধ্যে পার করেছে। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (এনডাব্লিউএস) জানিয়েছে, দুটি ঝড় আলবামার টাসকালোসা থেকে প্রায় ৩০ মাইল উত্তরে বয়ে গেছে। ঝড়ের কারণে রাস্তার মাঝখানে গাছ ভেঙে পড়েছে এবং অবকাঠামোগত ক্ষতির খবরও পাওয়া গেছে।  

    এছাড়া বার্মিংহামের পূর্বাঞ্চলের পেল সিটি এবং শহরটির দক্ষিণ-পূর্বে শেলবি কাউন্টিতে ঝড়ের খবর পাওয়া গেছে।

    যুক্তরাষ্ট্রের ঝড়ের পূর্বাভাস পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে- আলবামা, কেন্টাকি, মিসিসিপি এবং টেনেসিতে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

    আলবামাতে বৃহস্পতিবার রাতে প্রায় ২৪ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। টেনেসিতে ১৬ হাজার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। অন্যদিকে কেন্টাকি এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় ১০ হাজারের বেশি গ্রাহক ছিলেন অন্ধকারে।

    যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে দুই কোটি ৪০ লাখের বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতা বা পরামর্শের অধীনে থেকেছে। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র গতকালই বলেছে, শীতকালীন ঝড় (উচ্চ গতির) শুক্রবার সকালে দক্ষিণাঞ্চলের সমভূমিতে বাড়তে পারে। শুক্রবার প্রথম দিকে মধ্য ও পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে আবহাওয়ার বিপত্তির আধিক্য তৈরির আশঙ্কা রয়েছে।

    ব্রিটেনে রেড অ্যালার্ট

    ব্রিটেন শীতকালীন শক্তিশালী ঝড় 'ইউনিস'-এর মুখোমুখি। আজ শুক্রবার সে দেশে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে আঘাত হানতে যাচ্ছে ঝড়টি। দেশটির সরকার এরই মধ্যে বিদ্যুৎ বিপর্যয়ের এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে।

    বরিস জনসনের প্রশাসন ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ শুক্রবার সে দেশের ডেভন, কর্নওয়াল, সমারসেট এবং দক্ষিণ ওয়েলসের উপকূলের লাখ লাখ বাসিন্দাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

    স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত ৯০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এজন্য সর্বোচ্চ সতর্ক সংকেত দেখানো হয়েছে।
    সূত্র: সিএনএন, বিবিসি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬