Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • স্মৃতি হারিয়ে ভারতে রাস্তায় ঘুরছিলেন হাসিনা বানু, ফিরছেন ৭ বছর পর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৩৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    স্মৃতি হারিয়ে ভারতে রাস্তায় ঘুরছিলেন হাসিনা বানু, ফিরছেন ৭ বছর পর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৩৮

    স্মৃতি হারিয়ে ভারতে রাস্তায় ঘুরছিলেন হাসিনা বানু, ফিরছেন ৭ বছর পর

    বছর চারেক আগে মুম্বাইয়ের পানভেল থেকে হাসিনা বানুকে যখন উদ্ধার করে পুলিশ, তিনি নাম-পরিচয় কিছুই বলতে পারছিলেন না। উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। ওই অবস্থা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। তাদের তত্ত্বাবধানে চলতে থাকে মানসিক চিকিৎসা। সুখবর হচ্ছে, ধীরে ধীরে নিজের নাম-পরিচয়, বাড়ির ঠিকানা সব মনে পড়েছে হাসিনা বানুর। জানিয়েছেন, বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়, সংসারে স্বামী-সন্তানও রয়েছে। তাদের সঙ্গে দেখা করতে আর তর সইছে না এ নারীর।

    বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৫০ বছর বয়সী হাসিনা বানু শিগগির খুলনায় ফিরবেন। বাড়িতে স্বামী ও পাঁচ সন্তান তাকে দেখার জন্য উন্মুখ। তাদের সঙ্গে ফোনে কথাও হয়েছে এ নারীর।

    হাসিনা বানুর স্মৃতি ফেরাতে সহায়তা করেছে সোশ্যাল অ্যান্ড ইভাঞ্জেলিক্যাল অ্যাসোসিয়েশন ফর লাভ (সিল) নামে একটি বেসরকারি সংস্থা। এটি মূলত আশ্রয়হীন বা হারিয়ে যাওয়া মানুষদের পরিবারের সঙ্গে মিলিয়ে দিতে সহায়তা করে। এতদিন তাদের পানভেলের একটি আশ্রয়কেন্দ্রেই রয়েছেন হাসিনা বানু।

    সিলের প্রতিষ্ঠাতা ধর্মযাজক কে এম ফিলিপ বলেন, হাসিনা বানু ২০১৮ সালে বিভ্রান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত গৃহহীন এক নারী হিসেবে আমাদের কাছে এসেছিলেন। তবে মানসিক চিকিৎসার পর ধীরে ধীরে তার অতীতের টুকরো টুকরো স্মৃতি মনে পড়তে শুরু করে। যেমন- খুলনা, এর পাশের জেলা বাগেরহাট। তিনি বাহরানি পার্ক এলাকার কথাও উল্লেখ করেছেন। তার তিনটি মেয়ে ও দুই ছেলে রয়েছে।

    এসব কথা মনে পড়ার পর ভারতীয় সমাজকর্মীরা দ্রুত বাংলাদেশ-ভিত্তিক একটি বিচার ও সেবা বিষয়ক সংগঠনের সঙ্গে যোগাযোগ করে। সংগঠনটির প্রতিনিধি মুক্তা দাশের প্রচেষ্টায় হাসিনা বানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।

    হাসিনা বানুর এক ছেলে খুলনায় রিকশা চালান। সম্প্রতি তাদের মধ্যে ফোনে কথা হয়েছে। মা এখনো বেঁচে রয়েছেন শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

    ফিলিপ বলেন, হাসিনা বানু কাজের সন্ধানে আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে ভারতে এসেছিলেন। সাত বছর আগে তিনি বেঙ্গালুরুতে ওই দলটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ও মানসিক ভারসাম্য হারান। ওই অবস্থায় ট্রেনে ভ্রমণ করতে করতে একসময় পানভেলে নামেন। সেখানে স্থানীয় পুলিশ তাকে দেখতে পেয়ে আমাদের কাছে নিয়ে আসে।

    সিলের আশ্রয়কেন্দ্রে থাকা হাসিনা বানু বলেন, বেঙ্গালুরুতে ট্রেনের ভেতর ঘুমিয়ে পড়লে কেউ আমার সব টাকা ও জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। দলের বাকি সদস্যদের খুঁজে পাচ্ছিলাম না, কোন স্টেশনে পৌঁছালাম তাও জানতাম না। মনে হয়, এমন কিছু খাওয়ানো হয়েছিল, যার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন আমি বাড়ি গিয়ে স্বামী-সন্তানদের সঙ্গে দেখা করতে চাই। সন্তানেরা অবশ্যই অনেক বড় হয়ে গেছে।

    এম জৈনাম্মা নামে এক ভারতীয় সমাজকর্মী জানান, কাছে পাসপোর্ট বা অন্য কাগজপত্র না থাকায় হাসিনা বানুকে অবৈধ অভিবাসী হিসেবেই ধরা হচ্ছে। তিনি বলেন, আমরা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা পরিস্থিতি বুঝতে পেরেছে ও কিছু দিন আগে হাসিনা বানুকে দেশে যাওয়ার অনুমতি দিয়েছে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬