Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে লন্ডভন্ড ইউরোপ, ৮ জনের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:১০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে লন্ডভন্ড ইউরোপ, ৮ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:১০

    ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে লন্ডভন্ড ইউরোপ, ৮ জনের মৃত্যু

    গত কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লন্ডভন্ড ইউরোপের উত্তরপশ্চিমাঞ্চল। ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হানা এ ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। চাল উড়ে গেছে বিখ্যাত ও২ অ্যারেনার।

    শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কর্নওয়ালে আছড়ে পড়ার পর পশ্চিম ইংল্যান্ডে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইউনিস। ঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছিল সমুদ্র, তীরে একের পর এক আছড়ে পড়েছে বিশাল বিশাল ঢেউ।

    ঝড়ের মধ্যে চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে লন্ডনে এক নারী মারা গেছেন। লিভারপুলে উড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারিয়েছেন গাড়িতে থাকা আরেক ব্যক্তি। হ্যাম্পশায়ারে উপড়েপড়া গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় মারা গেছেন আরো ১ জন।

    নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। বেলজিয়ামে শক্তিশালী বাতাস একটি হাসপাতালের ছাদের ওপর ক্রেন ফেলে দিয়েছে ও ১ ব্রিটিশ নাগরিক নৌকা থেকে পড়ে মারা গেছেন। আয়ারল্যান্ডে ধ্বংসস্তূপ পরিষ্কারের সময় গাছ পড়ে ১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

    ঝড়ো বাতাসে লন্ডনের বিখ্যাত ও২ অ্যারেনার সাদা চাল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ঘড়ের আঘাতে কেঁপে উঠেছে ক্যানারি ওয়ার্ফের বহুতল ভবনগুলো।

    ওয়েলসের অ্যাবারিস্টউইথে বাড়ির সমান উঁচু বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়েছে। ভেঙে পড়েছে অসংখ্য প্রাচীন গাছ। তার ছিঁড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন লক্ষাধিক মানুষ।

    ব্রিটিশ আবহাওয়া সংস্থা মেট অফিসের প্রধান আবহাওয়াবিদ ফ্রাঙ্ক সন্ডার্স বলেন, ঘূর্ণিঝড় ইউনিস সত্যিই জোরালো আঘাত হেনেছে। আমরা কেবল প্রাণহানির আশঙ্কা দেখলেই লাল সংকেত জারি করি।

    সংস্থাটি জানিয়েছে, তারা ঝড়ের সময় আইল অব ওয়াইটে ১৯৬ কিলোমিটার (১২২ মাইল) বেগে বাতাস বইতে দেখেছেন, যা ইংল্যান্ডে সবচেয়ে শক্তিশালী দমকা হাওয়ার রেকর্ড। শক্তিশালী ঝড়টি ধীরে ধীরে স্ক্যান্ডিনেভিয়া ও ইউরোপের উত্তরাঞ্চলীয় মূলভূখণ্ডের দিকে এগোচ্ছে।

    ঝড়ো বাতাসের কারণে যুক্তরাজ্যের কয়েকটি বিমানবন্দরে প্লেন ওঠানামা বন্ধ রাখা হয়। সিরিয়াম ডেটার তথ্যমতে, দেশটিতে ঝড়ের কারণে অন্তত ৪৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

    সূত্র: আল জাজিরা

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬