Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাশিয়ার পরমাণু অস্ত্রের মহড়া শুরু! বসে দেখলেন পুতিন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    রাশিয়ার পরমাণু অস্ত্রের মহড়া শুরু! বসে দেখলেন পুতিন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৬

    রাশিয়ার পরমাণু অস্ত্রের মহড়া শুরু! বসে দেখলেন পুতিন

    জল এবং স্থল থেকে ছোড়া পরমাণু অস্ত্র আঘাত হানছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। পরমাণু অস্ত্রের মহড়া শুরু করে দিয়েছে রাশিয়া। যে মহড়ার তত্ত্বাবধানে খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    রাশিয়ার পার্লামেন্ট বিদেশের মাটিতে রাশিয়ার সেনা ব্যবহারে সবুজ সঙ্কেত দেয়ার পরই এ ধরনের মহড়া ওই এলাকায় যুদ্ধ উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তা হলে ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর হামলা কি এখন শুধু সময়ের অপেক্ষা? না কি, তারা পক্ষান্তরে চাপ বাড়াতে চাইছে আন্তর্জাতিক মহলের উপর?

    আনন্দবাজার অনলাইন জানায়, পুতিনকে বিদেশে সেনা ব্যবহারে সবুজ সঙ্কেত দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। তার পরই বেলারুশের নেতা অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোকে পাশে নিয়ে কম্পিউটারের পর্দায় যৌথ পরমাণু মহড়া দেখলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

    জাহাজ, বিমান ও ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্রের মহড়া চলছে। জল ও স্থল থেকে নির্ভুল দক্ষতায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সফল হয়েছে তা। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, রাশিয়ার পরমাণু অস্ত্রের অভিমুখ কি ইউক্রেনের দিকে? ক্রমেই চড়ছে আশঙ্কার পারদ।

    মহড়া শেষে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া পরমাণু অস্ত্রের মহড়ায় ‘হাইপারসনিক’ এবং ‘ক্রুজ’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ জায়গা থেকে গোটা মহড়ায় চোখ রেখেছিলেন প্রেসিডেন্ট পুতিন ও বেলারুশের নেতা লুকাশেঙ্কো। মহড়া শেষে সেনা কর্মকর্তাদের অভিনন্দনও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

    আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল মহলের একটি অংশ মনে করছে, পরমাণু অস্ত্রের মহড়ার জন্য এ সময় বেছে নেয়ার একটি ভিন্ন উদ্দেশ্য আছে ক্রেমলিনের। তাদের মত, মহড়ার মাধ্যমে মস্কো পশ্চিমী দুনিয়াকে বার্তা দিল, যাতে তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

    এমন একটি সময় এ মহড়া হল যখন, রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। হোয়াইট হাউসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেন। কিন্তু তাতে কি রাশিয়াকে ঠেকানো যাবে?

    জটিল পরিস্থিতির মধ্যেই ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের। সেখানেও লাভরভ অভিযোগ করেছেন, এই এলাকার উপর রাশিয়ার আইনি অধিকার খর্ব করার চেষ্টা চলছে, যা শুধু ইউরোপ মহাদেশই নয়, গোটা বিশ্বের শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার পরিপন্থী।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬