Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিমানে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ায় হামলার পরামর্শ ট্রাম্পের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২২ ১৬:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২২ ১৬:৩৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    বিমানে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ায় হামলার পরামর্শ ট্রাম্পের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২২ ১৬:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২২ ১৬:৩৪

    
বিমানে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ায় হামলার পরামর্শ ট্রাম্পের

    ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের মধ্যে ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে তার পরামর্শ, বিমানে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ার উপর হামলা করুক আমেরিকা।

    এখানেই শেষ নয়, ন্যাটো-কে 'কাগুজে বাগ' বলেও কটাক্ষ করেন ট্রাম্প। রিপাবলিকান ন্যাশনাল কমিটি অব ডোনারস-এর শীর্ষকর্তার সঙ্গে কথোপকথনের সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ''আমেরিকার এফ-২২ ফাইটার জেটের মধ্যে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ার উপর বোমাবর্ষণ করুক বাইডেন।'' কার্যত ঠাট্টার সুরেই ডোনাল্ড ট্রাম্প বলেন, ''বোমাবর্ষণের পর আমরা বলব এটা চীনের কাজ। তারপর ওরা নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবে। আর আমরা বসে বসে উপভোগ করব।''

    মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রাম্পের এই বক্তব্য নিছক মজা হিসেবেই নিয়েছে আন্তর্জাতিক মহল। তবে ট্রাম্প তার নিজ ভঙ্গিমাতেই কার্যত হুঙ্কারের সুরে বলেন, ''আমেরিকা এটা হতে দিতে পারে না।'' জো বাইডেনের বক্তব্যের সঙ্গেও তিনি সহমত নন বলে জানিয়েছেন ট্রাম্প। তার কথায়, ''বারবার করে বাইডেনের এটা বলা উচিত নয়, আমেরিকা কখনই রাশিয়াকে আক্রমণ করবে না। কেন? ওরা নিউক্লিয়ার পাওয়ার বলে?''

    এর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার জন্য আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছিলেন তিনি! ট্রাম্পের অভিযোগ ছিল, রাশিয়া ইস্যুতে তার উত্তরসূরি কোনও জোরাল পদক্ষেপ করতে পারেননি বলেই যুদ্ধ শুরু হয়েছে। এছাড়া, যুদ্ধ নিয়ে আলোচনা প্রসঙ্গেই ভ্লাদিমির পুতিনের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে তার গলায়! এমনকী, পুতিন যেভাবে আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন, তা মার্কিন প্রশাসনেরও অবলম্বন করা উচিত বলে মনে করেন তিনি!

    সূত্রের দাবি, মার্কিন প্রেসিডেন্টের পদে থাকাকালীন অনেক বেআইনি কাজ করেছেন ট্রাম্প। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারি নথি হস্তগত করার অভিযোগ উঠেছে। পরে সেই নথিগুলি ট্রাম্পের মার-আ-লাগো এস্টেট থেকে উদ্ধার করা হয়। এর জেরে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা ঘোষণা করেন আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস কমিটির সভানেত্রী ক্যারোলিন ম্যালোনি।

    সূত্র: টিওআই

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬