Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাশিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২২ ১৫:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২২ ১৫:৫৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    রাশিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২২ ১৫:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২২ ১৫:৫৩

    রাশিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

    রাশিয়ার অনুরোধে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

    ইউক্রেনে জীবাণু অস্ত্র কর্মসূচি পরিচালনায় ওই অস্ত্রের উন্নয়ন গবেষণায় যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে- এমন অভিযোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ বৈঠকের অনুরোধ করে রাশিয়া।

    ওয়াশিংটন ইউক্রেনে এ ধরনের কোনো কর্মসূচিতে অংশ নেয়ার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। আর কিয়েভ বলছে, ওই স্থাপনায় কেবল বেসামরিক লোকজনের উন্নয়ন নিয়ে গবেষণা পরিচালিত হচ্ছে।

    মার্কিন বার্তাসংস্থ এপি ও রুশ সংবাদমাধ্যম আরটি শুক্রবার এ খবর জানিয়েছে।

    জাতিসংঘে মস্কোর উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি জানান, ইউক্রেনে যে ‘সামরিক জৈব কর্মসূচি’ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট, তা নিয়ে জাতিসংঘে রাশিয়ার মিশনের পক্ষ থেকে নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠক আহ্বান করা হয়েছে।

    এর আগে ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পাল্টাপাল্টি দোষারোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের হামলা চালাতে পারে।

    অন্যদিকে রাশিয়া বলছে, ইউক্রেনে জীবাণু অস্ত্র কর্মসূচি পরিচালনায় ওই অস্ত্রের উন্নয়ন গবেষণায় যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে। বৃহস্পতিবার মস্কোর পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

    তবে রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো যুক্তরাষ্ট্র বলেছে, মস্কোর অভিযোগ এটা ইঙ্গিত দেয় যে রাশিয়া সম্ভবত ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের হামলার পরিকল্পনা করছে।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ক্রেমলিন ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার করছে। রাশিয়া ইউক্রেনে তাদের ভয়ঙ্কর কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে মিথ্যা অজুহাত দিচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিও।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র গবেষণাগার এবং ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরি নিয়ে রাশিয়ার দাবি অযৌক্তিক।

    নেড প্রাইস বলেন, ‘রাশিয়া এখন এসব মিথ্যা দাবি করছে এবং মস্কোর এসব প্রচারণায় সমর্থন দিচ্ছে চীন।’

    গত বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে সেনারা প্রায় ৮০ টন অ্যামোনিয়া দেশটির খারকিভ শহরের জোলোচিভে স্থানান্তর করেছে।

    গত ৬ মার্চ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট করে জানায়, মার্কিন অর্থায়নে পরিচালিত জীবাণু অস্ত্রের চিহ্ন মুছে ফেলার চেষ্টা চালাচ্ছিল কিয়েভ। রাশিয়ার সেনারা তার প্রমাণ পেয়েছে।

    নেড প্রাইস অবশ্য বলেন, রাশিয়ার ছড়ানো জীবাণু অস্ত্রের বিষয়টি ভিত্তিহীন। নিজেদের করা অপরাধ ঢাকতে পশ্চিমাদের অভিযুক্ত করার প্রয়াস আগেও করেছে ক্রেমলিন।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬