Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • এবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ইমরান খান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২২ ১৪:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২২ ১৪:৪২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    এবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ইমরান খান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২২ ১৪:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২২ ১৪:৪২

    এবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ইমরান খান

    এযাত্রায় বোধহয় আর গদি বাঁচানো সম্ভব নয় ইমরানের পক্ষে। যতই বিদেশি অর্থে সরকার বদলের ষড়যন্ত্রের অভিযোগ তুলুন সাবেক পাক ক্রিকেটার, আপাতত অনাস্থা প্রস্তাবের যাঁতাকল থেকে বেরনোর পথ ক্রমেই জটিল হয়ে উঠছে।

    মঙ্গলবার গভীর রাতের খবর, ইমরানের দলের প্রধান জোটসঙ্গী মুত্তাহিদা কউমি মুভমেন্ট পাকিস্তান তথা এমকিউএম-পি হাত মিলিয়েছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে। ফলে রাতারাতি আরও বড়ও সংকটে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ।

    ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে ইমরানের পক্ষে ৩ এপ্রিলের আস্থা ভোটে জেতা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল। কেননা এমকিউএম-পি পিপিপির সঙ্গে গাঁটছড়া বাঁধায় বিরোধীদের পাকিস্তানের জাতীয় সংসদের সদস্যসংখ্যা দাড়াল ১৭৭। ইমরান প্রশাসনের সদস্যদের সংখ্যা কমে হল ১৬৪।

    ৩৪২ সদস্যের জাতীয় সংসদে সরকার গড়ার ‘ম্যাজিক ফিগার’ ১৭২। যা থেকে অনেকটাই দূরে ইমরানের দল। প্রসঙ্গত, সরকার গড়ার সময় ইমরান সরকারের সদস্য ছিল ১৭৯। সেই সংখ্যাই কমে ১৬৪ হয়ে যাওয়ার ফলে বিপাকে ইমরান।

    এদিকে এরই মধ্যে ইসলামাবাদের প্যারেড ময়দানে গণ সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই। সেখানে লক্ষাধিক মানুষের সামনে ইমরান অভিযোগ করেন, বাইরে থেকে পাকিস্তানের বিদেশ নীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

    ইমরান বলেন, “বেশ কয়েক মাস ধরেই এটা চলছে। কে এই লোকগুলোকে একজোট করছে, তা আমরা জানি, কিন্তু সময় বদলে হয়েছে। এটা জুলফিকার আলি ভুট্টোর আমল নয়।” পাক কূনীতিকদের বক্তব্য, এমন অভিযোগে কাজ হবে না। এবার গদি ছাড়তেই হবে ইমরানকে।

    পাক সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনস্থা প্রস্তাব পেশে নেতৃত্ব দেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। তখন থেকেই শুরু হয় জল্পনা। আগামী সাতদিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন ইমরান। নয়া পাক প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা তথা নওয়াজের ভাই শাহবাজই।

    এদিকে ইমরান ঘনিষ্ঠ পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধেও অনাস্থা এনেছে বিরোধীরা। সব মিলিয়ে ঘরে-বাইরে কোণঠাসা ইমরান। মঙ্গলবার রাতের ঘটনার পরে সেই চাপ আরও বাড়ল। যা কেটে বেরিয়ে আসা অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬