Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আল্লাহ সাক্ষী, অভিযোগ প্রমাণ হলে গদি ছেড়ে দেবো, প্রথম ভাষণে যা বললেন পাক প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২২ ১১:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২২ ১১:৫৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আল্লাহ সাক্ষী, অভিযোগ প্রমাণ হলে গদি ছেড়ে দেবো, প্রথম ভাষণে যা বললেন পাক প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২২ ১১:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২২ ১১:৫৩

    আল্লাহ সাক্ষী, অভিযোগ প্রমাণ হলে গদি ছেড়ে দেবো, প্রথম ভাষণে যা বললেন পাক প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক অঙ্গনে সুসম্পর্ক বাড়াবে পাকিস্তান। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের পর প্রথম ভাষণে একথা বলেন শাহবাজ শরিফ। চীনের সাথে সম্পর্ক জোরদারের পাশাপাশি ভারতের সাথে বন্ধুত্ব বজায় রাখার কথা বলেন তিনি। তবে কাশ্মির ইস্যুতে কোনো ছাড় দেবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। এসময় ইমরান খান সরকার পতনে মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দেন শাহবাজ। তিনি বলেন, জনগণের সামনে সত্য প্রকাশ হওয়া দরকার। বিদেশি ষড়যন্ত্রের কথা যদি কেউ প্রমাণ করতে পারে, আল্লাহ সাক্ষী, এক সেকেন্ডও চিন্তা করবো না। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবো।

    পাঞ্জাবের তিন মেয়াদের মুখ্যমন্ত্রী থেকে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী। সপ্তাহজুড়ে নানা নাটকীয়তার পর সরকার প্রধান নির্বাচিত হলেন মিয়া মুহম্মদ শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে দেয়া প্রথম ভাষণে গুরুত্ব পায় পররাষ্ট্র ও অর্থনীতি। শুরুতেই বেশকিছু অর্থনৈতিক পরিকল্পনার কথা জানান শাহবাজ। ঘোষণা দেন, সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বেড়ে হবে ২৫ হাজার রুপি। স্বল্পমূল্যে গম বিক্রি ও বেনজির কার্ডের প্রচলন ফিরিয়ে আনার কথাও বলেন শাহবাজ। পাকিস্তানকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চান বলেও জানালেন তিনি।

    পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বলেন, ঋণনির্ভর জীবন কোনো জীবন নয়। সম্মানজনকভাবে, আত্মনির্ভরশীল জাতি হয়ে বাঁচতে হবে। নয়তো হারানো গৌরব ফিরে পাওয়া যাবে না। কেবল পাঞ্জাব নয়, পুরো পাকিস্তান উন্নত হবে। আর সেজন্য আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে।

    পিটিআই নেতৃত্বাধীন সরকারকে হঠাতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগে ইমরান খান বারবারই আঙ্গুল তুলেছে যুক্তরাষ্ট্রের দিকে। অথচ চীনের সাথে সম্পর্ক অবনতির জন্য ইমরানকে দোষারোপ করলেন শাহবাজ।

    ভাষণে পররাষ্ট্রনীতি ইস্যুতে সবার আগে চীনের সাথে সম্পর্ক জোরদারের কথা জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের প্রভাব ধুয়ে মুছে ফেলবে শাহবাজ সরকার। এসময় তিনি বলেন, চীন পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু। সবসময়ই তারা পাশে থেকেছে। যে কেউ যতো চেষ্টা করুক এই বন্ধুত্ব কেউ নষ্ট করতে পারবে না। তবে ভারতের সাথে বন্ধুত্ব চাইলেও স্পষ্ট জানিয়ে দেন, আপস হবে না কাশ্মির ইস্যুতে। সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের সাথে ভালো সম্পর্ক রাখার কথাও বলেন শাহবাজ শরিফ।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬