Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আত্মসমর্পণ করবে না মারিউপোলের ইস্পাত কারখানার যোদ্ধারা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মে, ২০২২ ১১:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মে, ২০২২ ১১:০০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আত্মসমর্পণ করবে না মারিউপোলের ইস্পাত কারখানার যোদ্ধারা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মে, ২০২২ ১১:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মে, ২০২২ ১১:০০

    আত্মসমর্পণ করবে না মারিউপোলের ইস্পাত কারখানার যোদ্ধারা

    মারিউপোলের বিশাল ইস্পাত কারখানা এলাকাটি কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার বাহিনীগুলো, তারা ইউক্রেইনের আজভ ব্যাটেলিয়নের প্রতিরোধকারীদের তাদের অস্ত্র নামিয়ে রেখে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে।

    ইউক্রেইনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার পথে বাধা হয়ে আছে এই একটি কারখানায় থাকা হাজারখানেক ইউক্রেইনীয় যোদ্ধা। তাদেরকে পরাস্ত করতে পারলেই মারিউপোল পুরোপুরি দখলে নেওয়ার দাবি করতে পারবে রাশিয়া। কিন্তু ইস্পাত কারখানাটির দুর্ভেদ্য বাংকার ও গোলকধাঁধাময় টানেলগুলোতে আশ্রয়ে নিয়ে থাকা ইউক্রেইনীয় যোদ্ধারা জানিয়েছেন, তারা রাশিয়ার বাহিনীগুলোর কাছে আত্মসমর্পণ করবে না।

    তবে সেখানে থাকা আহতদের সরিয়ে নিতে সাহায্য করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছেন তারা।

    আংশিক ধ্বংস হয়ে যাওয়া ওই কারখানাটি থেকে আজভ ব্যাটেলিয়নটির সদস্যরা এক অনলাইন সংবাদ সম্মেলনে জানায়, তারা পরাজয় স্বীকার করবে না।
    তাদের একজন লেফটেন্যান্ট ইল্লা সামোইলেনকো বলেন, “আমাদের পক্ষে আত্মসমর্পণের প্রস্তাব গ্রহণ করা অসম্ভব কারণ শত্রুকে এতো বড় উপহার দিতে পারিনা আমরা। আমরা মূলত মৃত মানুষ। আমাদের বেশিরভাগই এটা জানে, তাই আমরা এতোটা নির্ভয়ে লড়াই করছি।”

    সামোইলেনকো বলেন, “কেউই আশা করেনি আমরা এখানে এত দীর্ঘ সময় টিকে থাকব। কিন্তু আমরা এখনও টিকে আছি। এখনও (কারখানা) নিয়ন্ত্রণ ধরে রেখেছি।”
    এ সংবাদ সম্মেলনেই প্রকাশ্যে ভলোদোমির জেলেনস্কি সরকারের সমোলোচনা করে কিইভ মারিউপোল রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তারা।

    আজভ ব্যাটেলিয়নের এ সমালোচনার জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, অবরুদ্ধ শহরটিকে মুক্ত করতে যে ধরনের ভারী অস্ত্রশস্ত্র দরকার তা ইউক্রেইনের নেই। তার কূটনৈতিক তৎপরতার কারণেই ওই কারখানাটিতে আটকা পড়া সব বেসামরিককে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

    মারিউপোল দখল করাটা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। আবার এই নগরীর পতন হতে না দেওয়াটাও ইউক্রেইনের প্রতিরোধ যুদ্ধের জন্য গুরুত্বর্পূর্ণ। একারণে আজভস্তাল কারখানাটি দুই পক্ষের ভাবমূর্তির জন্যই একটি প্রতীক হয়ে উঠেছে।

    জাতিসংঘের পাশাপাশি রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) মারিউপোল থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি সমন্বয় করছে। রোববার মারিউপোল থেকে সরিয়ে নেওয়া ১৭০ জন বেসামরিক অপেক্ষাকৃত নিরাপদ শহর জাপোজিজজিয়া গিয়ে উপস্থতি হয়েছেন বলে জানিয়েছে তারা।

    তারা আরও জানায়, ৫ মে থেকে শুরু হওয়া চার দিনের এ অভিযানে আজভস্তাইল ইস্পাত কারখানা থেকেও ৫১ বেসামরিককে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে মে-র প্রথমদিকে মারিউপোল থেকে প্রায় ৫০০ বেসামরিককে জাপোরিজজিয়ায় সরিয়ে নেওয়া হয়েছিল।

    সূত্র : রয়টার্স।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬