Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দিল্লি ও উত্তর প্রদেশে তাপমাত্রা ৪৯ ডিগ্রি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০২২ ১৪:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০২২ ১৪:০৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    দিল্লি ও উত্তর প্রদেশে তাপমাত্রা ৪৯ ডিগ্রি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০২২ ১৪:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০২২ ১৪:০৫

    দিল্লি ও উত্তর প্রদেশে তাপমাত্রা ৪৯ ডিগ্রি

    ভারতের উত্তরাঞ্চলে ব্যাপক তাপপ্রবাহ চলছে। গতকাল রবিবার দিল্লি ও উত্তর প্রদেশে ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে কেরালা জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং পাঁচটি জেলায় লাল সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।

    দিল্লির সফদরজং আবহাওয়া মান নির্ণয়কেন্দ্রে গতকাল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    তবে দিল্লির মুঙ্গেশপুর ৪৯.২ এবং নাজাফগড়ে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই মওসুমে সফদরজংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।  

    অন্যদিকে উত্তর প্রদেশের বান্দা জেলার বুন্দলখন্দে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস। মে মাসে সেখানে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা এটি। এর আগে ১৯৯৪ সালের ৩১ মে সেখানে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

    রাজস্থানের চুরু এবং পিলানিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.৯ এবং ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর বলেছে, স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৫.১ ডিগ্রি কিংবা তারও বেশি রয়েছে এখন।

    সাধারণভাবে যদি সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হয় এবং স্বাভাবিকের থেকে তা ৪.৫ ডিগ্রি বেশি থাকে, তাহলে সেখানে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

    আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ১৯৫১ সালের পর থেকে এ বছর দ্বিতীয় উষ্ণতম এপ্রিল। যেখানে মাসিক গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের শেষে হওয়া তাপপ্রবাহে দিল্লির বিভিন্ন অংশের তাপমাত্রা ৪৬ ও ৪৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। যেখানে দিল্লিতে এপ্রিলের গড় বৃষ্টিপাত ১২.২ মিলি, সেখানে এবার বৃষ্টি হয়েছে ০.৩ মিলি। আর মার্চে যেখানে ১৫.৯ মিলি, সেখানে এবার বৃষ্টিই হয়নি।
    সূত্র: এনডিটিভি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬