Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ চাই না : বাইডেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২২ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২২ ১৪:০৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ চাই না : বাইডেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২২ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২২ ১৪:০৭

    রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ চাই না : বাইডেন

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ন্যাটোর পূর্ব প্রান্ত সেনা ও যুক্তরাষ্ট্রের ক্ষমতা দিয়ে শক্তি বাড়ানো অব্যাহত থাকলেও ওয়াশিংটন রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ চায় না।

    দ্য নিউইউর্ক টাইমসের এক অতিথি নিবন্ধে বাইডেন বলেন, ‘আমি পুতিনের সঙ্গে যতটা দ্বিমত পোষণ করি এবং তাঁর কর্মকাণ্ডকে জুলুম মনে করি, কিন্তু যুক্তরাষ্ট্র তাঁকে মস্কোতে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না।’

    আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

    বাইডেন বলেন, ‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্ররা আক্রান্ত হয়, আমরা সরাসরি এ সংঘাতে জড়াব না। কিংবা ইউক্রেনে যুদ্ধ করতে বা রাশিয়ার সেনাদের আক্রমণ করতে মার্কিন সেনা পাঠাব না।’

    মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউক্রেনকে নিজেদের সীমান্ত পেরিয়ে গিয়ে আক্রমণ চালাতে উৎসাহ বা সে সক্ষমতা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। শুধু রাশিয়াকে ব্যথা দেওয়ার জন্য আমরা এ যুদ্ধ দীর্ঘায়িত করতে চাই না।’

    এদিকে, যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে উন্নত ‘রকেট সিস্টেম’ বা ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছেন বাইডেন। রাশিয়ার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র।

    ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার এসব অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র।

    বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম দেবে, যা ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে।

    ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা না করার ‘আশ্বাস’ দেওয়ার পর উন্নত প্রযুক্তির এ ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬