Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ট্রাম্পের বিরুদ্ধে ‘অভ্যুত্থান চেষ্টা’র অভিযোগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০২২ ১৬:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০২২ ১৬:১৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ট্রাম্পের বিরুদ্ধে ‘অভ্যুত্থান চেষ্টা’র অভিযোগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০২২ ১৬:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০২২ ১৬:১৯

    ট্রাম্পের বিরুদ্ধে ‘অভ্যুত্থান চেষ্টা’র অভিযোগ

    যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক শুনানিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অভিযোগ করে বলা হয়েছে যে তিনিই ‘অভ্যুত্থান চেষ্টা’র অংশ হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গা সংগঠিত করেছিলেন।

    কমিটির রিপাবলিকান দলীয় ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ওই হামলার ঘটনায় ‘আগুনে ঘি ঢেলেছিলেন’।  

    অন্যদিকে, ডেমোক্র্যাট দলীয় সদস্য বেনি থম্পসন বলেছেন, ওই দাঙ্গা আমেরিকার গণতন্ত্রকে সংকটাপন্ন করে তুলেছিল।
    ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওই হামলা চালিয়েছিলো ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন।

    বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় এক বছর তদন্তের পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটি কার্যক্রম শুরু করে। শুরুতেই ট্রাম্পের ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ দেখানো হয় সেখানে।

    কমিটির সামনে সাবেক অ্যাটর্নি জেনারেল বিল বার যে সাক্ষ্য দিয়েছেন, তাতে তিনি বলেছেন যে নির্বাচনে কারচুপির যে অভিযোগ ট্রাম্প করেছিলেন, তা ভিত্তিহীন।

    সাবেক এই অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা এমন বিশ্বে বাস করতে পারি না যেখানে ক্ষমতায় থাকা প্রশাসন তাদের মতের ভিত্তিতেই ক্ষমতায় থাকবে, যার সমর্থনে কোনো প্রমাণাদি নেই যে নির্বাচনে কারচুপি হয়েছে।

    শুনানিতে ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সাক্ষ্যও দেখানো হয়। সেখানেও তিনিও তার বাবার ‘ষড়যন্ত্র তত্ত্ব’ সম্পর্কে বারের মতামত গ্রহণ করে নেন।

    তবে বৃহস্পতিবার এ শুনানি শুরুর আগে ট্রাম্প একে ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন।

    সাবেক এই প্রেসিডেন্ট ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন রাজনৈতিক মহলে। একই সঙ্গে তিনি গত নির্বাচনে ব্যাপক কারচুপির অসমর্থিত দাবি করেই যাচ্ছেন।
     
    মিসিসিপির আইন প্রণেতা ও কমিটির চেয়ারম্যান থম্পসন শুনানিতে বলেছেন, ৬ জানুয়ারি ছিল একটি অভ্যুত্থানের সর্বোচ্চ চেষ্টা। সরকার উৎখাতের একটি নির্লজ্জ চেষ্টা। সহিংসতা কোনো দুর্ঘটনা ছিল না। এটা ছিল ট্রাম্পের শেষ চেষ্টা।

    লিজ চেনি বলেন, যারা ক্যাপিটল হিলে আগ্রাসন চালিয়েছিল ও ঘণ্টার পর ঘণ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে লড়াই করেছিল, তারা ছিলো প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক অনুপ্রাণিত। তাদেরকে সাবেক প্রেসিডেন্ট বলেছিলেন যে নির্বাচনে চুরি হয়েছে এবং তিনিই বৈধ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প হাঙ্গামাকারীদের ডেকেছেন, জমায়েত করেছেন এবং হামলায় আগুনে ঘি ঢেলেছেন।
     
    ওই হামলায় প্রথম আহত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা ক্যারোলিন এডওয়ার্ডস। নিজের সাক্ষ্যে তিনি বলেছেন যে, জ্ঞান হারানোর আগেও দাঙ্গাকারীরা তাকে ‘বিশ্বাসঘাতক ও কুকুর’ হিসেবে আখ্যায়িত করেছে।

    ক্যাপিটল হিলের দাঙ্গায় প্রায় একশ পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন, যার মধ্যে চার জন পরে আত্মহত্যা করেন।

    রিপাবলিকানরা টেলিভিশনে সম্প্রচারিত এই শুনানিকে প্রত্যাখ্যান করে একে আমেরিকানদের দৃষ্টিভঙ্গি সামনে মধ্যবর্তী নির্বাচন থেকে সরানোর চেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

    জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, নভেম্বরের ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেস ও সিনেটে নিয়ন্ত্রণ হারাতে পারে। সোমবার শুনানি আবার অনুষ্ঠিত হবে।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬