Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • প্রতি সেকেন্ডে পৃথিবীর সমান ভর গ্রাস করছে যে ব্ল্যাকহোল!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুন, ২০২২ ১৬:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুন, ২০২২ ১৬:৩৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    প্রতি সেকেন্ডে পৃথিবীর সমান ভর গ্রাস করছে যে ব্ল্যাকহোল!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুন, ২০২২ ১৬:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জুন, ২০২২ ১৬:৩৩

    প্রতি সেকেন্ডে পৃথিবীর সমান ভর গ্রাস করছে যে ব্ল্যাকহোল!

    মহাবিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত এই ব্ল্যাকহোলটি এতই দ্রুত বর্ধনশীল যে, এটি প্রতি সেকেন্ডে পৃথিবীর সমান ভর গ্রাস করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জে-১১৪৪ নামের এই ব্ল্যাকহোলটি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) একদল জ্যোতির্বিজ্ঞানী। খবর দ্য গার্ডিয়ানের। 

    এএনইউ'র বিজ্ঞানীদের মতে, জে-১১৪৪ গত ৯০০ কোটি বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং এর ভর ৩০০ কোটি সূর্যের ভরের সমান।

    গবেষক দলের আরেক সদস্য এএনইউ’র পিএইচডি গবেষক স্যামুয়েল লাই বলেন, এটি আমাদের নিজস্ব গ্যালাক্সির ব্ল্যাকহোলের চেয়ে ৫০০ গুণ বড়।

    এত বড় আকারের ব্ল্যাকহোলটি বিজ্ঞানীদের এ বিষয়ে আরও কৌতূহলী করে তুলেছে। কারণ প্রায় ১০০ কোটি বছর আগে, তুলনামূলক এই আকারের অন্য ব্ল্যাকহোলগুলোর এমন দ্রুত হারে বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছিলো।

    গবেষক দলের প্রধান ড. ক্রিস্টোফার ওনকেন এবং ওই দলের আরেক সদস্য এএনইউ’র সহকারী অধ্যাপক ক্রিশ্চিয়ান ওলফের মতে, ব্ল্যাকহোলটির চারপাশে একটি গ্যাস বলয় বা কোয়াসার রয়েছে। এটি আমাদের নিজস্ব গ্যালাক্সি বা ছায়াপথের সমস্ত আলোর চেয়ে সাত হাজার গুণ বেশি উজ্জ্বল। আর এই উজ্জ্বলতাই এটিকে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে দৃশ্যমান করে তুলেছে।

    ওনকেন এবং ওলফ দুজনই এই ব্ল্যাকহোলটিকে ‘খড়ের গাদায় সুঁই খুঁজে পাওয়ার’ মতো ঘটনা বলে উল্লেখ করেছেন।

    ওনকেনের মতে, জ্যোতির্বিজ্ঞানীরা গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এমন একটি ব্ল্যাকহোলের সন্ধান করছেন। এর আগে বিজ্ঞানীরা যেসব ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছেন সেগুলো খুবই অনুজ্জ্বল ছিল। কিন্তু তারা এই উজ্জ্বল ব্ল্যাকহোলটিকে পাশ কাটিয়ে গেছেন এবং এটি খুবই আশ্চর্যজনক।

    ওনকেন আরও বলেন, এখন আমরা এই ব্ল্যাকহোলের আলাদা বৈশিষ্ট্যের কারণ খুঁজছি। আমাদের ধারণা বিপর্যয়কর কিছু একটা ঘটেছে। সম্ভবত দুটি বড় গ্যালাক্সি বা ছায়াপথ বিধ্বস্ত হয়ে একে অপরের সঙ্গে একীভূত হওয়ার ফলে এই বৃহৎ আকারের ব্ল্যাকহোলটির সৃষ্টি হয়েছে।

    ‘আর গ্যালাক্সিদ্বয়ের বিস্ফোরণের ফলে ব্ল্যাকহোলের ওপর প্রচুর পরিমাণে বিভিন্ন উপাদান ছড়িয়ে পড়েছিল, যেগুলো পরে এটি গ্রাস করে নেয়।’

    যেসব নক্ষত্রের ভর অনেক বেশি, জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর অভিকর্ষজ বলের প্রভাবে নিজেদের ওপরই চুপসে যায় সেগুলো। আর তখনই ওইসব নক্ষত্র ব্ল্যাকহোলে পরিণত হয়। সাধারণত ব্ল্যাকহোলের ঘনত্ব হয় অনেক অনেক বেশি। এর ফলে আকারের তুলনায় এদের ভর হয় অবিশ্বাস্য!

    ক্রিশ্চিয়ান ওলফের মতে, এই ব্ল্যাকহোলটি এমন একটি আউটলায়ার (প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন ক্ষুদ্র অংশ) যা হয়তো ভবিষ্যতে আর পাওয়া যাবে না।

    সদ্য খুঁজে পাওয়া এই ব্ল্যাকহোলটি খুব অন্ধকার বাড়ির উঠোনে বসে একটি ভালো টেলিস্কোপের সাহায্যে যেকেউ সহজেই দেখতে পারবে। কারণ হোলটির ভিজ্যুয়াল ম্যাগনিটিউড (পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে মহাকাশের কোনো বস্তু কতটা উজ্জ্বল তা খুঁজে বের করার পরিমাপ) ১৪ দশমিক ৫।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬