Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ককপিটে পাইলটদের হাতাহাতি! ঘটে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঘটনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২২ ১৫:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২২ ১৫:৪১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ককপিটে পাইলটদের হাতাহাতি! ঘটে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঘটনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২২ ১৫:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুন, ২০২২ ১৫:৪১

    ককপিটে পাইলটদের হাতাহাতি! ঘটে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঘটনা

    রবিবারই মাঝআকাশে আগুন লাগে স্পাইসজেটের একটি বিমানে। পরে জানা যায়, দিল্লিগামী বিমানটির সঙ্গে পাখির ধাক্কা লাগে, যা থেকেই বিপত্তি। যে কোনও সময় ঘটে যেতে পারত দুর্ঘটনা। কোনও মতে রক্ষা পায় বিমানটি। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। নিরাপদে পটনায় জরুরি অবতরণ করে বিমানটি।

    ওই বিমানটি রক্ষা পেলেও ইতিহাস বলছে, এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে বিমান বা তার কর্মী বা যাত্রীরা কেউই রক্ষা পাননি। কিছু ক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়ে সব কিছু শেষ হয়ে যায়। কিছু ঘটনার নেপথ্যে থাকে রহস্যময় কোনও কারণ। তেমনই একটি কাহিনি এখানে বলা হবে।

    বিমান ওড়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। ঠিক তার আগেই ককপিটে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড! সহকর্মীর সঙ্গে পাইলটের তুমুল বচসা। যার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে, তা বোধহয় আজও ভাবলে আঁতকে ওঠেন ব্রিটেনবাসী। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান- দুর্ঘটনা হিসেবে অবশ্যই শীর্ষে থাকবে ব্রিটিশ-ইওরোপিয়ান এয়ারওয়েজের বিমান ৫৪৮-এর পরিণতি।

    ১৯৭২ সালের ১৮ জুন লন্ডনের হিথরো থেকে ব্রাসেলসগামী ওই বিমান ভেঙে পড়েছিল সারের স্টেইনসের মাটিতে। জানা যায়, বিমানটির টেক-অফের প্রায় এক ঘণ্টা আগে পাইলট স্ট্যানলি কে’র সঙ্গে তীব্র বাদানুবাদ বাধে সহকর্মী ফ্ল্যাভেসের। বেতন কাঠামোর উন্নতির দাবিতে আন্দোলন করছিলেন তরুণ পাইলটরা। যার তীব্র বিরোধিতা করেন স্ট্যানলি।

    বিরোধিতা করায় বিক্ষোভরত তরুণ পাইলটদের রোষের মুখে পড়েন স্ট্যানলি। হকার সিডেলি ট্রাইডেন্ট-সহ একাধিক সংস্থার বিমানে স্ট্যানলির অপমানজনক ছবি দেয়া হয়।‘কে মাস্ট গো’, এই লেখা-সহ স্ট্যানলির ছবি চতুর্দিকে ছড়িয়ে দেয়া হয়। বিমানের ইঞ্জিনিয়ারদের টেবিলেও স্ট্যানলির ছবি লাগিয়ে দেয়া হয়।

    এর জেরে বেজায় চটে যান স্ট্যানলি। পরে জানা যায়, তিনি আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। বাদানুবাদের সময় রাগারাগিতে তার রক্তচাপ বেড়ে যায়। তার পরই ঘটে যায় দুর্ঘটনা। টেক-অফের পরই গতি সংক্রান্ত সমস্যা দেখা যায়। আচমকাই বিমানটি থেমে যায়। পর্যাপ্ত উচ্চতায় না থাকায় বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে পারেননি ক্রু-রা।

    দু’টুকরো হয়ে যায় বিমানটি। তার পর উল্লম্ব ভাবে মাটিতে পড়ে ভেঙে যায়। বিমানটিতে মোট ১১৮ জন ছিলেন। তাদের সকলেরই মৃত্যু হয়। বিমান দুর্ঘটনার ৫০ বছর পূর্তিতে স্টেইনসে একটি সৌধ বানানো হয়েছে।

    সূত্র: টাইমস নাউ।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬