Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আফগানিস্তানে ভূমিকম্পে প্রায় ২ হাজার ঘরবাড়ি ধ্বংস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০২২ ১১:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০২২ ১১:৫১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আফগানিস্তানে ভূমিকম্পে প্রায় ২ হাজার ঘরবাড়ি ধ্বংস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০২২ ১১:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০২২ ১১:৫১

    আফগানিস্তানে ভূমিকম্পে প্রায় ২ হাজার ঘরবাড়ি ধ্বংস

    আফগানিস্তানে ভূমিকম্পে প্রায় ২ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজারের বেশি মানুষ এবং আহত হয়েছেন কমপক্ষে দেড় হাজার। প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ধ্বংসস্তুপ থেকে জীবিতদের উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

    বুধবার (২২ জুন)  জাতিসংঘের এক দূতের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

    আফগানিস্তানের বাড়িগুলো মাটির ইট মাটি দিয়ে গাঁথা। সেগুলো উইয়ের ঢিপির মতো ভেঙে ধুলো হয়ে গেছে। ছাদ এসে মাটিতে মিশেছে। এক একটি গ্রামে সেই ধ্বংসস্তূপের পাশে হতভম্ভ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মানুষকে।

    জাতিসংঘের মানবিক সহযোগিতা বিষয়ক সমন্বয়ক রমিজ আলাকবারভ বলেন, 'আমাদের ধারণা, সেখানে প্রায় ২ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অনেক বেশি হবে। একটি আফগান পরিবারের সদস্য সংখ্যা গড়ে ৭-৮ জন।

    আলাকবারভ বলেন, আফগানিস্তানের ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষ পাকতিকা প্রদেশে ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ও ৪-৫টি হেলিকপ্টার মোতায়েন করেছে। সেই সঙ্গে নিহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপে উদ্ধার কার্যক্রম চালাতে সমস্যায় পড়তে হচ্ছে।

    তিনি বলেন, ধ্বংসস্তূপের ভেতরে উদ্ধার কার্যক্রম চালানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের নেই। এর জন্য আমাদের এখানকার "ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের" প্রচেষ্টার ওপর নির্ভর করতে হচ্ছে, যা এই ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা তৈরি করছে।

    এদিকে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে গায়ানের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাকতিকা প্রদেশের এক সাংবাদিক জানিয়েছেন, যে রাস্তায়ই আপনি যাবেন, শুনতে পাবেন কান্নার শব্দ, স্বজনরা তার প্রিয়জনের জন্য আহাজারি করছেন।

    আফগানিস্তান, পাকিস্তান আর ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে এই ভূকম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। তবে পাকিস্তানে কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি।

    গত কয়েক দশক ধরে বার বার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে আফগানিস্তান। গত ১০ বছরে আফগানিস্তানে ভূমিকম্পে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ সম্প্রতি একটি রিপোর্টে জানায়, প্রতি বছর আফগানিস্তানে ভূমিকম্পে ৫৬০ জনের মৃত্যু হয়।

    তালিবান ক্ষমতা দখলের পর থেকে চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে আফগানিস্তান। বেশ কয়েকটি দেশ আফগানিস্তানের সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আফগানিস্তানের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি ভয়াবহ ভূমিকম্প মোকাবিলা করা আফগানিস্তান সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এরফলে দেশটির অর্থনৈতিক পরিকাঠামো আরও ভেঙে পড়বে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬