Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে ভারি বৃষ্টি, শিশুসহ নিহত ১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২ ১৮:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২ ১৮:৩৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ভারতে ভারি বৃষ্টি, শিশুসহ নিহত ১৮

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২ ১৮:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২২ ১৮:৩৮

    ভারতে ভারি বৃষ্টি, শিশুসহ নিহত ১৮

    ভারতে ভারি বৃষ্টি ও বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশে শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ওইসব রাজ্যে অব্যাহত ভারি বৃষ্টির মধ্যে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়ার পাশাপাশি অনেককে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

    বুধবার এনডিটিভি জানিয়েছে, প্রবল বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি মুম্বাই ও শহরতলিতে হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই শহরের অনেক অংশ প্লাবিত হয়েছে। কিছু জায়গায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

    মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় বৃষ্টির মধ্যে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। এ ছাড়া গুজরাটের বিস্তৃত এলাকায় ভারি বর্ষণ অব্যাহত রয়েছে।  

    গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছে। এতে করে গত ১ জুন থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে।

    গুজরাটের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, বৃষ্টি ও বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ২৮ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ১৮ হাজার ২২৫ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এ ছাড়া অন্যরা বাড়িতে ফিরে গেছেন।

    মহারাষ্ট্রের বিভিন্ন অংশে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। বৃষ্টিজনিত নানা ঘটনায় রাজ্যটিতে তিন শিশুসহ অন্তত ৯ জন মারা গেছে। একই সঙ্গে আরো ৯৫ জনকে প্লাবিত স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

    মুম্বাইয়ের শহরতলিতে একটি অবকাঠামো ধসে দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া পূর্ব মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় এক ব্যক্তি পানিতে ডুবে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

    মঙ্গলবার রাজ্যের নাগপুর জেলায় বৃষ্টির মধ্যে একটি প্লাবিত সেতু থেকে তাদের যানবাহন ভেসে যাওয়ার পর মধ্যপ্রদেশের তিন বাসিন্দার মৃত্যু হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছে। নিহতরা মধ্যপ্রদেশের বেতুল জেলার বাসিন্দা।

    গতকাল মঙ্গলবার মহারাষ্ট্রের পুনে জেলার চাকান এলাকায় পানিভর্তি গর্তে ডুবে তিন নাবালক ভাই-বোনের মৃত্যু হয়েছে। চার থেকে আট বছর বয়সী এসব শিশু তাদের বাড়ির পাশের এক কৃষকের খনন করা গর্তে গোসল করার সময় ডুবে যায়। মূলত বৃষ্টির কারণে ওই গর্তে পানি জমে ছিল।

    অন্যদিকে পুনে শহরের একটি জরাজীর্ণ আবাসিক কাঠামোর একটি অংশ ধসে পড়ে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
    সূত্র : এনডিটিভি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬