Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ১৯:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ১৯:৪৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভারতের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ১৯:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুলাই, ২০২২ ১৯:৪৪

    ভারতের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

    ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। তিনি হলেন সে দেশের প্রথম নারী আদিবাসী প্রেসিডেন্ট।   

    শপথ নেওয়ার পর দ্রৌপদী মুর্মু বলেছেন, গরিবরাও যে স্বপ্ন দেখতে পারে এবং তা পূরণ করতে পারে সেটা প্রমাণিত হলো।  

    ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী।

    উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। ওড়িশার ময়ূরভঞ্জের সাঁওতাল পরিবারের সন্তান দ্রৌপদীর জয়ের পরই উৎসবে মেতে ওঠে আদিবাসী সমাজের মানুষ।

    এর আগে রামনাথ কোবিন্দ, প্রণব মুখোপাধ্যায়, প্রতিভা পাতিল, এ পি জে আবদুল কালাম–সবাই প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেছিলেন ২৫ জুলাই।

    প্রসঙ্গত, ১৯৭৭ সাল থেকে ২৫ জুলাই ভারতের প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ শুরু হয়েছে। সেদিন ভারতের ষষ্ঠ প্রেসিডেন্ট নীলম সঞ্জীব রেড্ডি শপথ গ্রহণ করেছিলেন।  

    এর পর থেকে সব প্রেসিডেন্ট ২৫ জুলাই শপথ গ্রহণ করেছেন। কারণ ১৯৭৭ সালের পর থেকে সব প্রেসিডেন্টই তাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত পদে থেকেছেন। সেই অনুযায়ী সব প্রেসিডেন্টেরই মেয়াদ শেষ হয়েছে ২৪ জুলাই। এই আবহে ২৫ জুলাই পরবর্তী প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেছেন সাড়ে চার দশক ধরে।

    ভারতের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। তিনি শপথ গ্রহণ করেছিলেন ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ১৯৬২ সালের ১৩ মে পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। এরপর প্রেসিডেন্ট হয়েছিলেন সর্বপল্লি রাধাকৃষ্ণন। তিনি নিজের পূর্ণ মেয়াদ পর্যন্ত পদে ছিলেন। তবে এরপর ফকরুদ্দিন আলী আহমেদ এবং জাকির হুসেন প্রেসিডেন্ট হিসেবে নিজেদের মেয়াদ পূরণ করতে পারেননি। মাঝে ভিভি গিরি অবশ্য নিজের মেয়াদ পূর্ণ করেছিলেন।

    এরপর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৭ সালের ২৫ জুলাই পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন বিডি জাট্টি। এর পর থেকে সব প্রেসিডেন্ট নিজেদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন এবং সবার মেয়াদই শেষ হয়েছে ২৪ জুলাই।

    এ পরিস্থিতিতে পরবর্তী প্রেসিডেন্ট শপথ নিয়েছেন ২৫ জুলাই এবং এই পরম্পরা সাড়ে চার দশক ধরে চলে আসছে।

    সূত্র : এনডিটিভি

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬