Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভের ঘটনায় ৩ শান্তিরক্ষীসহ নিহত অন্তত ১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২২ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২২ ১২:৩৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভের ঘটনায় ৩ শান্তিরক্ষীসহ নিহত অন্তত ১৫

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২২ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২২ ১২:৩৩

    কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভের ঘটনায় ৩ শান্তিরক্ষীসহ নিহত অন্তত ১৫

    মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘবিরোধী বিক্ষোভে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) বিক্ষোভের দ্বিতীয় দিনে প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহত ১৫ জনের মধ্যে ১২ জন বেসামরিক নাগরিক এবং তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী। -রয়টার্স ও আল জাজিরা

    কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশনের বিরুদ্ধে অভিযোগ, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মূলত বছরের পর বছর ধরে চলে আসা এই সহিংসতার কারণে গত সোমবার দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সহিংসতার নিন্দা করেছেন জানিয়ে জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, তিনি (আন্তেনিও গুতেরেস) জোর দিয়ে বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে পরিচালিত যেকোনো হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে। আর তাই কঙ্গো কর্তৃপক্ষকে এই ঘটনাগুলো তদন্ত করতে এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

    ফারহান হক নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, সোমবার কঙ্গোর গোমা শহরে বিক্ষোভ শুরু হয় এবং মঙ্গলবার বুটেম্বোতে তা ছড়িয়ে পড়ে। এখানেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একজন সৈনিক এবং দু’জন জাতিসংঘ পুলিশকে গুলি করে হত্যা করা হয়। রয়টার্স বলছে, বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর উভয় শহরেই জাতিসংঘ শান্তিরক্ষী সৈন্যদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক হামলা করা হয়। এসময় শত শত বিক্ষোভকারী শান্তিরক্ষীদের ওপর ঢিল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এছাড়া জাতিসংঘ ভবনে ভাংচুর এবং আগুনও দেয় বিক্ষোভকারীরা। রয়টার্সের একজন প্রতিবেদক গোমায় জাতিসংঘের শান্তিরক্ষীদের গুলিতে দুই বিক্ষোভকারীকে নিহত হতে দেখেছেন। অবশ্য কঙ্গোর সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া বলেছেন, বিক্ষোভে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।

    বুটেম্বো শহরের পুলিশ প্রধান পল এনগোমা বলেছেন, বুটেম্বোতে অন্তত সাতজন বেসামরিক লোক নিহত এবং অজ্ঞাত সংখ্যক আহত হয়েছেন। অবশ্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর বিরুদ্ধে বছরের পর বছর ধরে নানা ধরনের অভিযোগে সামনে এসেছে। জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেছেন, যদি কোনো আঘাত বা মৃত্যুর জন্য জাতিসংঘের বাহিনীর কোনো দায় থাকে, তাহলে অবশ্যই আমরা তা খতিয়ে দেখবো। তিনি বলেন, জাতিসংঘ বাহিনীকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করতে এবং প্রয়োজনে শুধুমাত্র সতর্কতামূলক গুলি চালানোর পরামর্শ দেওয়া হয়েছিল।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬