Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ৬৫ লাখের বেশি পর্যটক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২২ ১৫:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২২ ১৫:৩৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ৬৫ লাখের বেশি পর্যটক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২২ ১৫:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০২২ ১৫:৩৭

    আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ৬৫ লাখের বেশি পর্যটক

    ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ হওয়ার দুই বছর হয়েছে। দ্বিতীয় বছরে ৬৫ লাখের বেশি পর্যটক ঐতিহাসিক এই স্থাপনা পরিদর্শন করেছে বলে জানিয়েছেন ইস্তাম্বুলের সহকারি মুফতি আহমেত আকতরকগলু।  

    আহমেত আকতরকগলু বলেন, ইস্তাম্বুল বিজয়ের পর আয়া সোফিয়া মসিজদ হওয়ার ঘটনাটি ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার মতো আয়া সোফিয়াও বিপুল পরিমাণ পর্যটকের মনে দারুণ আকর্ষণ তৈরি করেছে।

    তাই দেশি-বিদেশি পর্যটদের ভিড় লেগেই আছে এখানে। বিশেষত ঈদের ছুটির সময়ে এখানে পর্যটকদের ঢল নামে। মসজিদ হওয়ার দ্বিতীয় বছর এখানে ৬৫ লাখ পর্যটকের আগমন হয়েছে।  

    ইস্তাম্বুলের সহকারি মুফতি আরো বলেন, 'সপ্তাহের ছুটির দিনেও আয়া সোফিয়া প্রাঙ্গণে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। সেদিন তুরস্কের নানা প্রান্ত থেকে মুসল্লিরা ফজর নামাজে উপস্থিত হন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠান ও স্মৃতিস্তম্ভে ভ্রমণের আয়োজন করে। তাদের কার্যক্রমে আমরা খুবই আপ্লুত। ' 

    আহমেত আকতরকগলু আরো বলেন, 'বিশ্বের নানা দেশ থেকে নওমুসলিমদের অনেকে আয়া সোফিয়া এসে ইসলাম গ্রহণ করছেন। এখানে এসে তারা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখেন। প্রতিদিন এ ধরনের চার-পাঁচটি অনুষ্ঠানের আয়োজন করি আমরা। তাদের এসব আয়োজনে আমরা সহযোগী হতে পেরে খুবই আনন্দিত। ' 

    বর্তমানে একটি পরিচালনা পর্ষদ কর্তৃক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ পরিচালিত হচ্ছে বলে জানান আহমেত আকতরকগলু। তিনি বলেন, এই কমিটির পাশাপাশি গবেষণা কার্যক্রম পরিচালনা করতে আয়া সোফিয়া মাদরাসায় একটি বৈজ্ঞানিক দলও গবেষণার কাজ করছে। বর্তমানে তাতে তাফসির ও হাদিস বিষয়ক পাঠদান চলছে। গ্রীষ্মকালীন অবকাশ শেষ হলে আগামী সেপ্টম্বর থেকে সেখানে অনলাইন ও সরাসরি ক্লাস শুরু হবে।

    ১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত ৯১৬ বছর আয়া সোফিয়া খ্রিস্টানদের গির্জা হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর তা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। এরপর থেকে ৮৬ বছর ঐতিহাসিক এ স্থাপনা জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। অতঃপর ২০২০ সালে তা পুনরায় মসজিদের রূপে ফিরে যায়। মসজিদ হলেও তা সব ধর্ম ও বিশ্বাসের পর্যটকের জন্য উন্মুক্ত থাকে। তুরস্কের সবচেয়ে বেশি পর্যটক আসা স্থাপনার মধ্যে ১৫০০ বছরের পুরনো স্থানটি অন্যতম। ১৯৮৫ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয় ঐতিহাসিক এই স্থাপনা।  

    ২০২০ সালের ১০ জুলাই তুরস্কের একটি আদালত ১৯৩৪ সালের মন্ত্রিসভার আদেশ বাতিল করেন, যে আদেশের কারণে তখন আয়া সোফিয়াকে জাদুঘর করা হয়েছিল। ফলে দীর্ঘ ৮৬ বছর পর ঐতিহাসিক এ স্থাপনাটি মসজিদের ঐতিহ্যে ফিরে যাওয়ার পথ সুগম হয়। এরপর ২৪ জুলাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের উপস্থিতিতে তাতে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

    সূত্র : আনাদোলু এজেন্সি

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬